শিরোনাম
মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

ভূঁইফোড় সাংবাদিক’ শাকিলের অপকর্মে অতিষ্ঠ স্থানীয়রা

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image




‎সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর মনোহরদী উপজেলায় কাজী শরিফুল ইসলাম ওরফে শাকিল নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া সাংবাদিকতা, চাঁদাবাজি, হুমকি ও তথ্য অপপ্রচারের অভিযোগ উঠেছে। তার কর্মকাণ্ডে বিব্রত ও ক্ষুব্ধ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষক সমাজ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎স্থানীয় গণমাধ্যম কর্মীরাও অভিযোগ করেছেন, শাকিলের মতো ভূঁইফোড় ব্যক্তিদের অপসাংবাদিকতার কারণে সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

‎সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে উদ্দেশ করে “বিদায় ঘণ্টা বেজে গেছে” শিরোনামে পোস্ট দিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। এছাড়া সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল ও তার পরিবারকে নিয়ে কটূ মন্তব্য করেন তিনি। স্থানীয়দের দাবি, ইউএনও তার অন্যায় দাবি পূরণ না করায় তিনি এমন অপপ্রচার চালান।

‎অভিযোগে জানা যায়, শাকিল কোনো স্বীকৃত টিভি, পত্রিকা কিংবা অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত নন। তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর পোস্ট দিয়ে অপপ্রচার চালান এবং সামাজিকভাবে মানহানি ঘটান।

‎মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ ও পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ বকুলসহ স্থানীয় নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক শিল্পমন্ত্রী পুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন শাকিল। পরবর্তীতে বিএনপির বলয়ে ঢোকার চেষ্টা ব্যর্থ হলে দলীয় নেতাদের বিরুদ্ধেও অপপ্রচার শুরু করেন তিনি।

‎চন্দনবাড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু রায়হান ভূঁইয়া বলেন, “তিনি আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন, যা আমার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। একজন শিক্ষক হিসেবে এটি অত্যন্ত দুঃখজনক ও মানহানিকর।”

‎মনোহরদী কারিগরি কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম জানান, “কলেজের কমিটিতে যুক্ত হতে না পারায় তিনি আমাকে এবং ইউএনওকে ফেসবুকে হুমকি দেন ও কুৎসা রটান।”

‎খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপন ভূঁইয়া বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ভয় দেখিয়ে আমার কাছ থেকে টাকা আদায় করেন। আবারও চাঁদা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে অপপ্রচার চালান।”

‎মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর জামায়াতের আমির আসাদুজ্জামান নূর জানান, “তিনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট করেছেন। মানুষের বিরুদ্ধে কাল্পনিক পোস্ট দিয়ে মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায়ই তার মূল লক্ষ্য।”

‎জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, “শাকিল মূলত আওয়ামী দোসর। এমন মানুষদের কারণেই সমাজে নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে।”

‎সূত্র জানায়, শাকিলের বিরুদ্ধে পূর্বে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। ধানমন্ডি থানার মামলা নং ৪ (২ সেপ্টেম্বর ২০১৫), মনোহরদী থানার মামলা নং ৯/৭৯ (১২ এপ্রিল ২০২০), মামলা নং ৭/৭৬ (৮ আগস্ট ২০২২)–সহ আরও কয়েকটি মামলা তদন্তাধীন রয়েছে।

‎এমনকি জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন তার বিরুদ্ধে “প্রতারক” শিরোনামে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল।

‎এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান বলেন, “বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আরও খবর




ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।