
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউপির নিলাখাদ গ্রামে গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিল থেকে পুলিশের উপর হামলা হয়েছে। এতে বাবুল মিয়া (৪৪) নামে এক এসআইয়ের মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
আহত বাবুল জানান, শুক্রবার বিকেলে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল এতে ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন আত তাহেরি।মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশসদস্যরা চলে আসেন। এরই মধ্যে তাদের উপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জানান, আহত পুলিশ কর্মকর্তার মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। বাম হাতেও আঘাত পেয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যেমাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশআঘাতপ্রাপ্ত হয়।





























