শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

আক্কেলপুরে বাস চালককে জরিমানা করায় পথ অবরোধ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৭ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সকেল হোসেন, স্টাফ রির্পোটারঃ 


জয়পুরহাটের আক্কেলপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাস চালকের জরিমানা করার প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে বাস দিয়ে পথ অবরোধ করে ধর্মঘটের ডাক দিয়েছিল মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এসময় উপজেলা প্রশাসন ও বাস শ্রমিকদের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১জন করে মোট ২ জন আহত হয়। পরে আক্কেলপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  

রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের সামনের পথ অবরোধ করে দাড়িয়ে আছে অনেকগুলো বাস। এতে বন্ধ হয়ে যায় উভয় পাশের যানবাহন চলাচল। অবরোধের মধ্যে আটকা পরে ভ্যানে থাকা এক রোগী। এসময় বাসের শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে তাদের হেনস্তা করার অভিযোগ করেন।

সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার তাদের মধ্যে কয়েকজন প্রতিনিধিকে তার অফিসে আসার জন্য এক আনসার সদস্যের মাধ্যমে ডেকে পাঠান। তবে বাস শ্রমিকা অফিসে যেতে অস্বীকৃতি জানিয়ে দেন। এর পরেই ইউএনও এসে বাস সরিয়ে নেওয়ার জন্য ড্রাইভারদের বলেন। ড্রাইভাররা বাস না সরালে কথাবার্তার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে উভয় পক্ষের একজন করে মোট ২ জন আহত হয়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ ঘন্টা ধরে পথ অবরোধ থাকার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পথ অবরোধ করে অবস্থান করা ড্রাইভারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন ইউএনও। এসময় তাদের কয়েকজন ড্রাইভারকে জরিমানার পাশাপাশি  লাঞ্চিত করার অভিযোগ করেন। তারা আরো জানান, রোববার তাদের আরেক ড্রাইভার আনিছুর রহমানকে ধরে নিয়ে আসেন ইউএনও।

ড্রাইভার আনিছুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমার গাড়ি থামিয়ে কাগজপত্র আছে কিনা জানতে চান। এ সময় আমি গাড়ির কাগজ দেখাতে পারিনি। তখন ইউএনও স্যার আমার এক হাজার টাকা জরিমানা করে। সেই টাকা তাৎক্ষনিক পরিশোধ করতে না পারায় আমাকে অফিসে নিয়ে আসে। তবে আমার সাথে কেউ কোন খারাপ আচরণ করেননি।

স্থানীয় ব্যবসায়ী শাহীন বলেন, রাস্তায় যানযট নিরসনের জন্য ইউএনও বাসের ড্রাইভারকে জরিমানা করে। এর প্রতিবাদে বাসের শ্রমিকরা পথ অবরোধ করে। পথ অবরোধ করে তারা জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করেছে। তারা এই কাজ মোটেও ঠিক করেনি।


জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, আক্কেলপুর বাজারে প্রায়ই উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাস শ্রমিকদের তাঁর আনসার সদস্যদের মাধ্যমে হেনস্তা  করতেন। রোববারও তিনি ভ্রাম্যমান আদালতে এক চালককের জরিমানা করায় শ্রমিকরা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ শুরু করে বাস ধর্মঘটের ডাক দেয়। পরে সন্ধ্যা ৭ টার দিকে জনসাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রশাসনের সাথে বসে বিষয়টি সমাধান করা হবে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদের শান্ত করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে রোববার একটি বাসের কাগজপত্র যাচাই করা হয়। এসময় কাগজ দেখাতে না পারায় ওই ড্রাইভারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এই ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে পথ অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য তাদের নিকট আসলে আমাদের এক সহকর্মী আহত হয়। তিনি আরো বলেন, ড্রাইভিং লাইসেন্স নাই ,রুট পারমিট নাই , যত্রতত্র বাস থামিয়ে জনদূর্ভোগ ঘটানোর পরেও তারা শুধু অনিয়মকে প্রতিষ্ঠিত করার জন্য অসাধু কারো ইন্ধোনে এই কাজ করেছে।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত