শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

আক্কেলপুরে বেড়েই চলেছে চুরির ঘটনা! জনমনে আতংক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৮ জুন ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৮ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image


সকেল হোসেন,স্টাফ রিপোর্টারঃ



জয়পুরহাটের আক্কেলপুরে হঠাৎ করে বেড়েছে চুরি ও ছিনতায়ের ঘটনা। শুধু রাতে নয়, দিনে দুপুরেও হচ্ছে চুরি। সম্প্রতি পৌর শহরে বিভিন্ন পাড়া মহল্লায় কয়েকটি বড় চুরি সংঘটিত হলেও মূল অপরাধীরা ধরা ছোয়ার বাহিরে। কিছুদিন থেকে আক্কেলপুরে তৎপর চোর চক্র। দিনে রাতে সব সময়ই সক্রিয় চোর চক্র। চোররা শুধু বসতবাড়িই না, চুরি করছে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে।


সম্প্রতি ০২ জুন দিবাগত গভীর রাতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের বাড়িসহ পৌর এলাকায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে আক্কেলপুর মহিলা কলেজ, শুক্রবার সকালে টিএনটির মোড়ে মোটরসাইকেল চুরি ও শুক্রবার দিবাগত রাতে রূপনগর এলাকায় বাসাবাড়ি চুরির ঘটনা ঘটে। সব মিলিয়ে গত ১০ দিনে ১৩ টি চুরিসহ ১টি ছিনতায়ের ঘটনা ঘটেছে। পৌর শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। চুরি রোধে পৌরসভার কাউন্সিল ও সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ। 


আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত চুরির ঘটনায় ৩টি মামলা ও অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ হয়েছে। চুরি রোধে নিয়মিত অভিযান পরিচালনা করে ১২-১৩ জনকে আটক করা হয়েছে বলে দাবী করেছে থানা পুলিশ। 


তথ্য সূত্রে জানা যায়, গত ৩০ মে থেকে এখন পর্যন্ত ১০ দিনে শুধু আক্কেলপুর পৌর এলাকায় ১৩ টি চুরি ও ১টি ছিনতায়ের খবর পাওয়া গেছে। এর মধ্যে জানালার গ্রিল কেটে বিহারপুর হিন্দুপাড়া গ্রামের দেলোয়ার হোসেন, রাজকান্দা গ্রামের কামরুল ইসলাম, খলিলুর রহমান, আব্দুল হালিম মন্ডল, আমুট্ট গ্রামে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহফুজা সুলতানা মলি, রুপনগর এলাকার আলাউদ্দীনের বাড়িতে এবং তালা ভেঙ্গে রাজকান্দা গ্রামের ১টি মসজিদ ও ১ টি মাদ্রাসার দানবাক্স, পশ্চিম হাস্তাবসন্তপুর গ্রামের খোকনের বাড়ি ও আক্কেলপুর মহিলা কলেজ চুরি হয়েছে। এদিকে পশ্চিম মানিকপাড়া গ্রাম থেকে মিলন হোসেন বাড়ি থেকে মালিকে বেধে রেখে গরু চুরির ঘটনাও ঘটেছে। দিনের বেলায় কলেজ বাজার ভ্যান স্টান্ড থেকে ১ টি ব্যাটারিচালিত ভ্যান ও  টিএনটির মোড় থেকে হাসেম রেজার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও গত বুধবার রাত ৮ টায় কেসের মোড় থেকে গোপিনাথপুর ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল বারিক সোহেলকে সড়কে গাছ ফেলে বেধে রেখে একটি মোটরসাইকেল ছিনতায়ের ঘটনা ঘটে। 


আক্কেলপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদা সুলতানা কুইন বলেন, আমার প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ৫ টি ল্যাপটপ ও নগদ ১১ হাজার টাকা চুরি হয়েছে। প্রহরী যে ঘরে ছিল সেই ঘর বাহির থেকে বন্ধ করে রাখা হয়েছিল। 


ছিনতায়ের কবলে পড়া সোহেল জানান, খাদাইল বাজার থেকে আসার সময় কেচের মোড়ের আগে ডিপের কাছে আসলে গাছ ফেলে আমার হাত পা বেধে রেখে মোটরসাইকেল, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। রাত ৮ টার সময় এমন ঘটনা ঘটবে কল্পনায় করিনি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি। 


আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন হোসেন সাংবাদিকদের জানান, চুরি রোধ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেক চুরির ঘটনায় মামলা হয়েছে, অনেককে গ্রেফতারও করা হয়েছে। চুরি রোধে আমাদের অভিযান অব্যাহত আছে। 




আরও খবর




কাউনিয়ায় মায়ের হামলায় আহত ৮ বছরের শিশু, হাসপাতালে ভর্তি

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

কাউনিয়ায় মায়ের হামলায় আহত ৮ বছরের শিশু, হাসপাতালে ভর্তি

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত