শিরোনাম
নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল: মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

বাজারে শেষ সময়ের লিচু, দামও চড়া

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ০১ জুলাই ২০২৪ | হালনাগাদ:সোমবার ০১ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চলে গেলো স্বাদে ভরা লিচুর মৌসুম। মে মাসের মাঝামাঝি থেকে বাজারে উঠেছিল লিচু। সেসময় বারোয়ারি জাতের লিচু দিয়ে বাজার শুরু হলেও পরে মাদ্রাজি, বোম্বাই লিচুর পরেই বাজারে আসে চায়না থ্রি, বেদেনা জাতের লিচু। মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত চলে লিচুর ভরা মৌসুম। বাজারে এখন দু-একটি দোকানে পাওয়া যাচ্ছে মৌসুমের শেষ লিচু। এই লিচুর নাম কাঁঠালি লিচু। মৌসুমের শেষে এসে চড়ামূল্যে বিক্রি হচ্ছে লিচুগুলো। যার প্রতি ১০০ পিসের দাম পড়ছে ১০০০ টাকা। তবে অল্প কিছু ভালো জাতের লিচু আরও চড়ামূল্যে ১২০০ থেকে ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে।



সোমবার (১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে গুটিকয়েক দোকানে মৌসুমের শেষ লিচুগুলো বিক্রি হচ্ছে। অতিরিক্ত দাম হওয়ার কারণে যেমন ক্রেতা কম তেমনি বিক্রি কম হওয়ায় চড়ামূল্যের লিচু রাখেনি বেশিরভাগ বিক্রেতারা। 


রাজধানীর গুলশান এলাকার ফল বিক্রেতা ইব্রাহিম খলিল বলেন, শেষসময়ের লিচু বাজারে খুব কম দোকানেই পাওয়া যাচ্ছে। এর কারণ হলো অতিরিক্ত দাম। ক্রেতারাও খুব একটা কিনছে না বেশি দামের কারণে। ফলে বেশিরভাগ দোকানেই এখন লিচু নেই। আমার দোকানে শুধু কাঁঠালি জাতের লিচু অল্প পরিমাণে আছে। যার প্রতি ১০০ পিসের মূল্য ১০০০ টাকা। গেল কিছুদিন আগেও চায়না গ্রেট লিচু পাওয়া গেছে, তার প্রতি ১০০ পিসের মূল্য ছিল ১২০০ থেকে ১৬০০ টাকা।


তিনি আরও বলেন, এখন বাজারে লিচু নেই বললেই চলে। ফলের দোকানগুলোতে এখন সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আম। অন্যান্য ফলের বিক্রি বেশি হলেও লিচুর বিক্রি একেবারে নেই বললেই চলে। গত মে মাসের মাঝামাঝি থেকে লিচু পাওয়া গেছে রাজধানীতে, পরে জুন মাসের শেষ দিক পর্যন্ত বাজারে ছিল লিচু। এখন আর কেমন লিচু নেই, বেশি দামে কিনে বেশি দামেই লিচু বিক্রি করছে অল্প কিছু দোকানি। তবে শেষ সময়ে লিচুর ক্রেতা নেই বললেই চলে। ক্রেতারা দুই একজন শখ করে লিচু কিনছে।


রাজধানীর মহাখালীর একটি ফলের দোকান থেকে ১০০০ টাকায় ১০০ পিস লিচু কিনেছেন নিকেতনের বাসিন্দা আফজাল হোসেন। তিনি বলেন, বাজারে ফলের দোকানগুলোতে লিচু নেই বললেই চলে। আর যে দু-একটি দোকানে লিচু পাওয়া যাচ্ছে সেখানে অতিরিক্ত দাম। আমার ছোটবোন বিদেশ থেকে বাড়িতে আসায় তার জন্য ৫০ পিস লিচু কিনেছি। কারণ সে এই মৌসুমে লিচু খেতে পারেনি। সে কারণে অতিরিক্ত দামে বাধ্য হয়ে লিচু কিনলাম। কয়েকদিন আগে চায়না থ্রি গ্রেট ভালো জাতের লিচু ১২০০ টাকায় কিনেছিলাম। এরপর থেকে আর বাজারে লিচু পাওয়া যাচ্ছে না। যেটি কিনলাম সেটি কাঁঠালি জাতের লিচু। খুব একটা টেস্টি না। 


রামপুরা এলাকার ফলের দোকানদার বিদ্যুৎ কুমার সাহা বলেন, আমার দোকানে এখন আমের পাশাপাশি অন্য ফলগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু লিচুর অতিরিক্ত দাম হওয়ার কারণে শেষ সময়ের লিচু আর দোকানে তুলিনি। বলতে গেলে গত মাসের শেষের দিকেই লিচুর মৌসুম শেষ হয়ে গেছে। এখন অল্প পরিমাণে যে লিচুগুলো বাজারে পাওয়া যাচ্ছে, সেগুলো খুব ভালো জাতের লিচু নয়। এছাড়া এ লিচুগুলোরই অনেক বেশি দাম পড়ে যাচ্ছে। আর ক্রেতাদের চাহিদাও এখন কম, সে কারণে আমার দোকানে লিচু আর রাখিনি। বেশিরভাগ দোকানেই এখন লিচু নেই। যে দুই একটি দোকানে লিচু পাওয়া যাচ্ছে সেখানে লিচুর দাম অনেক বেশি।


আরও খবর




সরকারি খেজুর বিতরণ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে — এমপি মোশারফ হোসেন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের আয়োজনে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে বিভিন্ন পেশাজীবি মানুষদের নিয়ে শ্রীপুর উপজেলা রিপোটার্স ইউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে শিক্ষকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল:

মুরাদনগরে মাদকসেবীকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ,ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

শেরপুর সীমান্তে পুলিশের অভিযান: ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব

রূপগঞ্জে মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই টেটাবিদ্ধ

বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ

‎চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা,প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলামিন হোসেনের মায়ের মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

‎স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ৪৮ ঘন্টার মধ্যে অপহরণ হওয়া পারভেজ কে উদ্ধার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম