
মোঃ শাকিল প্রধানঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী
ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ ও বালুয়াকান্দী ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ২২ ফেব্রুয়ারী শনিবার বিকালে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বালুয়াকান্দী ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইকবালের সভাপতিত্বে সফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম। গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মুজাম্মেল হক মুন্না সাবেক সিনিঃ সহ-সভাপতি মুন্সীগঞ্জ জেলা যুবদল। ইদ্রিস মিয়াজী ভিপি মোহন সভাপতি মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান, সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, কৃষক দলের যুগ্ন আহবায়ক আবু ইউসুফ ইকবাল হোসেন খোকন।
হোসেন্দী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিকু। টেংগারচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আসিফ ইকবাল বাউশিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাসমত উল্লাহ সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন এর অসংখ্য নেতৃবৃন্দ। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বালুয়াকান্দী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পড়ে ৫১ সদস্য বিশিষ্ট বালুয়াকান্দী ইউনিয়ন কমিটি অনুমোদন দেয়া হয়।





























