
গাজীপুর প্রতিনিধিঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বিকাশ, রকেট ও নগদসহ সব এমএফএস প্ল্যাটফর্মে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। এছাড়া দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট সীমা হবে ১০ হাজার টাকা।এদিকে শিল্প অধ্যুষত এলাকা গাজীপুরে সকল কারখানায় আজকে বেতন দিয়েছে। বেতন দিলেও ক্যাশ আউট করতে না পারায় বিপাকে পড়ছেন পোশাক শ্রমিকরা। আবার অনেকেই ভোট দেওয়ার জন্য গ্রামের বাড়ী যাবে। কিন্ত ক্যাশ আউট করতে না পারায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ইমন নামে একজন শ্রমিক বলেন বউ নিয়ে শশুর বাড়ী যাবো ক্যাশ আউট করতে পারছিনা। তিনি বলেন,সচারাচর একসাথে এতদিন বন্ধ দুই ঈদ ছাড়া পাওয়া যায়না। বেতন পেয়েও কোন কাজকরতে পারছনা। রিপন নীট ওয়্যারে চাকুরী করেন সুমী নামে এক নারী শ্রমিক বলেন,আমাদের বেতন বিকাশে পেয়েছি। কিন্তু ক্যাশ আউট করতে পারছিনা। রুমভাড়া দোকান বাকী কিভাবে দিবো। বাড়ীওয়ালাও দোকানীরা কথা শোনাবে। তিনি বলেন,আবারঅনেকে গ্রামের বাড়ী যাবে ক্যাশ আউট করতে না পারায় তারা যেতে পারবেনা।বিকাশের এজেন্ট মোঃ রাশেদ জানান,ক্যাশ ইনক্যাশ আউট কোনটাই হচ্ছেনা। কাস্টোমার এসে ঘুরে যাচ্ছে। তিনি বলেন,শুধু পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করা যাচ্ছে।





























