শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

বিএসএফের গুলি এসে পড়ল বাংলাদেশির রান্নাঘরে

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ১৪ মে ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশির রান্নাঘরের চাল ফুটো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩১ এর পাশে।


লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলামসহ বিজিবির একটি টিম খবর পেয়ে রবিবার (১২ মে) রাত সাড়ে ১২টার দিকে ওই বাংলাদেশির বাড়ীতে গিয়ে ফুটো টিনের চাল পরিদর্শন করে বিএসএফের ছোঁড়া গুলিটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।



বিষয়টি ১৫ ব্যাটালিয়নে অবগত করার পর সোমবার (১৩ মে) সকালে বিএসএফকে কড়া প্রতিবাদ জানালে এ ঘটনায় সোমবার সন্ধ্যা ৬টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।


সীমান্তবাসী প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া ও আব্দুল কুদ্দুস জানান, কেটে নেয়া ধান গাছের অবশিষ্ট খড় সংগ্রহের জন্য রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন সীমান্তবাসী নারী ভারতীয় নোম্যান্সল্যান্ডে যান। এসময় ভারতীয় নারায়নগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করে। খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্য তাদের পিছু নিয়ে প্রায় ২০ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলিবর্ষণ করে দ্রুত ভারত সীমান্তে চলে যায়।


গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত ঘেষা নুর আলম বাচ্চুর বাড়ির রান্না ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে ছিটকে পড়ে। এ সময় রান্নাঘরে থাকা বাচ্চুর ছেলের বউ গুলির বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। পরে গুলির বিকট শব্দে সীমান্তবাসীরাও আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। পরে নুর আলম বাচ্চুর পুত্রবধু শাকিলা আক্তার ইতি রান্নাঘরের মেঝে থেকে গুলি উদ্ধার করেন। খবর পেয়ে রাত সাড়ে ১২ টার দিকে পাশ্ববর্তী গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গুলি জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে।


নুর আলম বাচ্চু জানান, ওই সময় আমার পুত্রবধূ রান্নাঘরেই ছিল। ভাগ্যিস গুলিটা তাকে লাগেনি। মাঝে মধ্যেই ভারতীয় বিএসএফ এভাবে বাংলাদেশে ঢুকে নিরীহ গ্রামবাসী উপর অত্যাচার চালায়। আমরা সব সময় বিএসএফ আতঙ্কে থাকি। এ রকম অনাকাঙ্ক্ষিত গুলিবর্ষণের ঘটনার তদন্তসহ কড়া প্রতিবাদ হওয়া উচিত।


এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ জানান, এ ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যা ছয়টায় ওই সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটলিয়নের নারায়নগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমন সিং। বৈঠকে সীমান্তে বিনা উস্কানিতে গুলিবর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ সীমান্তের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা পূর্বক মঙ্গলবার (১৪ মে) আবারও পতাকা বৈঠকের মাধ্যমে গুলিবর্ষণের কারণ জানাতে চেয়েছে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত