
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ২০১৭ সালে মুহাম্মদ নাঈম, সাব্বির আহমেদ এবং আফজাল হোসেনসহ আরো কয়েকজন মিলে ফেসবুক গ্রুপটি তৈরী করেন বর্তমানে লক্ষাধিক সদস্যের কোঠা পার করেছে গ্রুপটি ।সুনামগঞ্জ হেল্পলাইন গ্রুপটি সুনামগঞ্জ জেলার মানুষদের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে আসছে। উক্ত ফেসবুক গ্রুপটি থেকে ছাত্র, শিক্ষক, আইনজীবী ,ব্যবসায়ী,স্থায়ী অস্থায়ী বসবাসরত জেলার সর্বস্তরের মানুষজনকে নানারকম তথ্য দিয়ে সুনাম কুড়িয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন রশীদ সরকার,সিনিয়র শিক্ষক আফজাল হোসেন স্বপন চৌধুরী।
এসময় বক্তারা বলেন, ❝একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন❞। ’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতায় করেন, আফজাল হোসেন(ফজল), মুহাম্মদ তরিকুল ইসলাম,হীরা মানিক ইন্টার্নার সুনামগঞ্জ সদর হাসপাতা, ডা.মেহেদী হাসান ডিএমএফ ঢাকা,মাও:মাহমুদুল হাসান (মওদুদ), আরিফুর রেজা আরিফ এবং সুমন তালুকদারসহ সুনামগঞ্জ হেল্পলাইন এডমিন প্যানেল।





























