
সাদেকুল ইসলাম,
বিরল দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার পৌর-শহরের অন্ধ হাফেজ মোড় (বালুয়াডাঙ্গা) এলাকার এক গৃহিনীকে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় করা মামলা তুলে নিতে বাদীনীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীর আত্মীয় স্বজনরা এসব হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাইমুন আক্তার। হুমকির বিষয়টি উল্লেখ করে বিরল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন তিনি। তিনি বলেন ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
গত সোমবার (২৪ জুন) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান। এর আগে গত ১৮ জুন হুমকির বিষয়ে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী সাইমুন আক্তার।
গত ২৪ মে রাতে দিনাজপুর সদর উপজেলার রামনগর এলাকার মোঃ শারিয়ার ফরহাদ লিমন (৩০), মোঃ শফিয়ার ফরহাদ লিখন (২৮), মোঃ মেহেদী হাসান মিজু (২৬), মোঃ লুৎফর কবির রনি (২৮) ও মোঃ বিপ্লব (২৬) নামের ওই ০৫ যুবক সাইমুন আক্তার’কে জখম করে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিরল থানায় মামলা নং-০৬, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬(২)/১১৪/৩৪৫ পেনাল কোড রুজু করেন সাইমুন আক্তার। তবে ছিনতাইকারী প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে মুঠোফোনে সাইমুন আক্তারকে হুমকি দিচ্ছে বলে এ বিষয়ে তিনি আবারও থানায় অভিযোগ করেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ মে রাত্রী আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালার বাড়ি হতে দাওয়াত খেয়ে অটো-রিকশা যোগে বাড়িতে ফেরার পথে উপজেলার ০৩নং ধামইর ইউনিয়নের পিপল্যা গ্রামস্থ ধুকুরঝাড়ী বাজার হতে পূর্ব দিকে রেলঘুন্টি সম্মুখে পাকা রাস্তার উপর ৩টি মোটরসাইকেল নিয়ে অটো-রিকশাটি গতিরোধ করে আসামীরা। অজ্ঞাতনামা অটো চালককে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে তাড়িয়ে দিয়ে আসামী বিপ্লব ও শাহরিয়ার ফরহাদ লিমন সাইমুনের গলায় চাকু ধরে জোরপুর্বক অটো রিকশা থেকে নামিয়ে নিয়ে গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্নের চেইন (বাজার মূল্য ৬৫ হাজার টাকা) ছিনিয়ে নেয়। অপর আসামী মেহেদী হাসান মিজু ভ্যানিটি ব্যাগে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। আরেক আসামী লিখন দুই কানে থাকা ০৪ আনা ওজনের স্বর্নের ঝুমকাগুলো (বাজার মূল্য ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। এমন সময় ভাগ্যক্রমে শহরমূখী ১টি মোটরসাইকেলে যাওয়ার সময় ০২ জন ব্যক্তি নেমে ছিনতাইকারীদেরকে ধাওয়া করে তাদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। ছিনতাইকারীরা মোঃ শারিয়ার ফরহাদ লিমন (৩০), মোঃ শফিয়ার ফরহাদ লিখন (২৮), মোঃ মেহেদী হাসান মিজু (২৬), মোঃ লুৎফর কবির রনি (২৮) ও মোঃ বিপ্লব (২৬) বলে উপস্থিত লোকজন শনাক্ত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আতিকুর রহমান জানান, মামলায় সকল আসামিই পলাতক আছে। মামলাটি তদন্তের পাশাপাশি হুমকির অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গোপন সূত্রে জানা যায়, এই ছিনতাইকারী দলের শেল্টার দাতা একজন নব্য এ্যাডভোকেট। আসামীদের বিরুদ্ধে কোন প্রকার মামলা হলে তারা দ্রুত চলে যান শেল্টার দাতার কাছে। শেল্টার দাতা টাকার বিনিময়ে আসামীদের আইনের হাত থেকে বাচার রাস্তা তৈরি করে দেন। এভাবেই আইনের রাস্তা থেকে বের হয়ে দিন-রাত ছিনতাই কাজে লিপ্ত হন তারা। কারণ তাদের নামে মামলা হলেও কোন ভয় নেই, তাদের আছে নব্য এ্যাডভোকেট।
উল্লেখ্য, আসামীরা দিনাজপুর শহর থেকে বিরল’সহ জেলার বিভিন্ন জায়গায় প্রায়ই এমন ছিনতাইয়েরমত ঘটনা ঘটাচ্ছেন। এদের গডফাডার খ্যাত মোঃ শারিয়ার ফরহাদ লিমন ওরফে রোহিঙ্গা। তার সহযোগী মোঃ বিপ্লব ওরফে বিল্লা’র নামে দিনাজপুর কোতয়ালী থানায় মার্ডারের মামলা (জি.আর-৫১৪/২০১৫, দায়রা-১৮৩/২০২৪) চলমান রয়েছে।





























