শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন মুশফিকুর রহমান

প্রকাশিত:মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২০ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাইদুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রবিবার রাতে (১৮ জানুয়ারি) হাতে পান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য মো.হানিফ।মুশফিকুর রহমান বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর চূড়ান্ত মনোনয়নের খবরে কসবা ও আখাউড়া উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি থেকে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঞা ও মুশফিকুর রহমান—এই দুইজনকে পৃথক সময়ে দলীয় মনোনয়নের চিঠি দেওয়ায় দীর্ঘদিন ধরে নেতা-কর্মীদের মধ্যে আলোচনা, বিভ্রান্তি ও উৎকণ্ঠা বিরাজ করছিল। শেষ পর্যন্ত মুশফিকুর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে এ অনিশ্চয়তার অবসান ঘটে।দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে এক সপ্তাহ পর, ২৭ ডিসেম্বর জেলা বিএনপির সদস্য কবির আহাম্মেদ ভূঞাকে ‘সংযুক্তি-২’ উল্লেখপূর্বক আরেকটি মনোনয়নের চিঠি দেওয়া হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।এর ফলে উভয় প্রার্থীর সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর পক্ষে চূড়ান্ত মনোনয়নের দাবিতে পৃথক কর্মসূচি পালন শুরু করেন। এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।এদিকে গত ৯ জানুয়ারি মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন একই আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী জহিরুল হক চৌধুরী। আপিলের পরিপ্রেক্ষিতে রবিবার (১৮ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন কমিশন আপিলটি খারিজ করে মুশফিকুর রহমানের প্রার্থিতা বহাল রাখে। ওই রাতেই তিনি বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে দলীয় প্রতীক বরাদ্দের চিঠি গ্রহণ করেন।এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার বলেন, মুশফিকুর রহমানকে চূড়ান্ত প্রার্থী উল্লেখ করে দলীয় প্রতীক বরাদ্দের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনপ্রিয়তার তুঙ্গে থাকা মুশফিকুর রহমান বিপুল ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হবেন বলে আমরা আশাবাদী। এ জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশাকরি মুশফিকুর রহমানে নেতৃত্বে কসবা-আখাউড়ায় রাজনৈতিক পরিবর্তন আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত