
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
বরুড়া থানায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে ০১ জনকে আটক।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও বরুড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আহমেদ হাসান এর নেতৃত্বে উক্ত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে বরুড়া উপজেলার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারসহ ২৪ জন সেনা সদস্য, কুমিল্লা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানসহ ১৬ জন র্যাব সদস্য, কুমিল্লা এনএসআই এর ফিল্ড অফিসার ভুলু দেবনাথ, কুমিল্লা কাস্টমস এর ইন্সপেক্টর মো: নাজমুল হোসেনসহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম এবং সকল সদস্যগণ অংশগ্রহণ করেন।
১০ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ৩:০০ ঘটিকা হতে বরুড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময়ে একাধিক মামলার আসামী মো: আবুল কাশেমকে (৪২) ১০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত আসামি কুমিল্লা জেলার বরুড়া থানার ভাউকসার(সওদাগর বাড়ী) গ্রামের মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে বরুড়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।





























