
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া- কটিয়াদি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দীন বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মোড়ল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ২২ হাজার ৬৯৪ ভোট।অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র নূর উদ্দীন আহাম্মেদ (মটরসাইকেল) পেয়েছেন ১,৩১৩ ভোট, মো. আনিসুজ্জামান খোকন (ময়ূর) ৩৬৩, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন ভূঁইয়া (লাঙ্গল) ২,১১৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বাশার রেজওয়ান (হাতপাখা) ৩,৫৬৬, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বিল্লাল হোসেন (টেলিভিশন) ২২২ এবং গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক) পেয়েছেন ৩৯৫ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৩২ হাজার ৫১৬ জন। এর মধ্যে প্রায় ৫২ দশমিক ৫৮ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। বিজয়ের খবরে এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।





























