
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার
চাটমোহর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকায়ন উন্নয়নে নাগরিক সংগঠণের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বেসরকারি সংগঠণ মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর উদ্যোগে, উই-ক্যান বাংলাদেশ ও ক্রিস্টান এইড এর সহযোগিতায়, ইউরোপীয় ইউনিউনের অর্থায়নে, বিলচলন ইউনিয়নে, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সহ প্রাসঙ্গিক স্থায়ী কমিটিগুলিকে সক্রিয় করতে তৈমাসিক লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বিলচলন ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তার সভাপতিত্বে
উপস্থিত ছিলেন বিলচলন ইউনিয়নের লিগ্যাল এইড কমিটি সহ সকল ইউপি সদস্য ও মহিলা সদস্য গণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধি, সাংবাদিক সহ অন্যান্য প্রতিনিধি গণ। উক্ত প্রকল্পর কার্যক্রম নিয়ে আলোচনা করেন- প্রকল্প কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, লিগ্যাল এইড কমিটি ও স্টান্ডিং কমিটির কার্যক্রম সক্রিয় রাখতে প্রধান প্রধান বিষয়গুলো নিয়ে আলোচনা করেন- এমএমএস’র মনিটরিং ও রিপোর্টিং অফিসার আহাদুজ্জামান আহাদ।





























