শিরোনাম
আজমিরীগঞ্জ কালনী নদী থেকে রহস্যজনক হারানো কিশোরীর হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু আখাউড়ার মোগড়া গ্রামের রেমিটেন্স যোদ্ধা খায়েরের স্বপ্ন অধরাই রয়ে গেল,চলে গেলেন না ফেরার দেশে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হলেন খন্দকার আল-আমিন পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত ভান্ডারিয়ায় পৃথক অভিযানে ২৩২০ লিটার ডিজেল জব্দ চন্দনাইশে ইসলামী ফ্রন্টের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ক্রীড়া কার্ডের উদ্বোধন : রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের অভিনন্দন শেরপুরে রাস্তার পাশে ফেলা রাখা ট্রাংকের ভেতর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও বার্ষিক আনন্দ ভ্রমণ ২০২৬
বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ০২ এপ্রিল ২০২৬

ছাতকে হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়মের অভিযোগ, হরিলুটে মেতে উঠেছে একটি চক্র

প্রকাশিত:শনিবার ২৮ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৮ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

ছাতক প্রতিনিধি সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার হাওরাঞ্চলে বোরো ফসল রক্ষায় প্রতি বছর নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। আগাম বন্যা থেকে হাওরের ধান রক্ষায় এসব বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অভিযোগ উঠেছে, এসব বাঁধ নির্মাণ ও মেরামতের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করছে একটি প্রভাবশালী চক্র। স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় বাঁধ নির্মাণকে কেন্দ্র করে রাজনীতি ও অর্থ লুটপাটের প্রবণতা বাড়ছে। বিশেষ করে ছাতক উপজেলায় একটি ফায়দাবাজ চক্র কৃষক ও ফসলের স্বার্থ উপেক্ষা করে পরিকল্পিতভাবে বাঁধের অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ রয়েছে। উপজেলায় গঠিত ২৭টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি)-এর মধ্যে অধিকাংশ প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। অনেক বাঁধে ফাটল দেখা দিয়েছে, কোথাও ধসে পড়ছে, আবার কিছু প্রকল্পে পুরনো বাঁধের ওপর সামান্য মাটি ফেলে নতুন কাজ দেখিয়ে বিল উত্তোলনের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, অনেক বাঁধে এখনো ড্রেসিং কাজ অসম্পূর্ণ রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে কিছু বাঁধের মাটি সরে গিয়ে দুর্বল হয়ে পড়েছে। এতে অল্প বন্যাতেই বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায় ১৫ লাখ টাকার একটি প্রকল্পে বাস্তবে ৪-৫ লাখ টাকার বেশি কাজ হয়নি। একই ব্যক্তি একাধিক পিআইসিতে সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ রয়েছে, যা পরিকল্পিত অনিয়মের ইঙ্গিত দেয়। এছাড়া, পিআইসি গঠন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, গণশুনানি না হওয়া এবং প্রয়োজনীয় প্রচার-প্রচারণার ঘাটতির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে অপ্রয়োজনীয় বাঁধে বেশি বরাদ্দ এবং গুরুত্বপূর্ণ বাঁধে কম বরাদ্দ দেওয়া হয়েছে বলেও স্থানীয়দের দাবি। হাওরপাড়ের বাসিন্দারা জানান, বিগত অর্থবছরেও একই ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল। তবে বড় ধরনের বন্যা না হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি। এবার এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ফসলহানির আশঙ্কা করছেন তারা। অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈদুজ্জামান নাহিদ বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।” অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা বলেন, “আমি নতুন যোগদান করেছি। মনিটরিং কমিটি আগে গঠিত হয়েছে। এরপর থেকে আমি প্রকল্পগুলো পরিদর্শন করছি। কোথাও অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা কমিটির আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার বলেন, “কাজের শুরু থেকেই আমরা বিভিন্ন পিআইসি পরিদর্শন করেছি। অধিকাংশ জায়গায় কাজ খণ্ডখণ্ডভাবে হয়েছে এবং অনেক স্থানে সাইনবোর্ড ছিল না। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পরে কিছু স্থানে সাইনবোর্ড স্থাপন করা হয়। আমরা জনস্বার্থে কাজ করছি, আমাদের বিরুদ্ধে অপপ্রচার সহ্য করা হবে না। কিছু পিআইসি সভাপতি আমাদের হুমকি দিচ্ছেন—বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। হাওর রক্ষা বাঁধে অনিয়ম হলে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।” স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে হাওরের কৃষকরা তাদের ফসল নিরাপদ রাখতে পারেন।



আরও খবর




আজমিরীগঞ্জ কালনী নদী থেকে রহস্যজনক হারানো কিশোরীর হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু

আখাউড়ার মোগড়া গ্রামের রেমিটেন্স যোদ্ধা খায়েরের স্বপ্ন অধরাই রয়ে গেল,চলে গেলেন না ফেরার দেশে

কুমিল্লার চান্দিনায় এসি ল্যান্ডের সঙ্গে বাগ্‌বিতণ্ডা- হাতকড়া পরিয়ে থানায় নেওয়া দুই সাংবাদিক, মুচলেকায় মুক্তি

পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নন্দীগ্রামে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত

সার ডিলার নিয়োগে গড়িমসি, কৃষি খাতে ঝুঁকির আশঙ্কা—পঞ্চগড়ে মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হলেন খন্দকার আল-আমিন

পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত

ভান্ডারিয়ায় পৃথক অভিযানে ২৩২০ লিটার ডিজেল জব্দ

চন্দনাইশে ইসলামী ফ্রন্টের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ক্রীড়া কার্ডের উদ্বোধন : রাজশাহীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের অভিনন্দন

নারায়ণগঞ্জে ৭ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

ফুলপুরে ২৪ ঘন্টার মধ্যেই কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

রিয়া মনি হত্যা কাণ্ডে তিন দিনেই অগ্রগতি শরণখোলায় গ্রেপ্তার ৩, আদলতে একজনের স্বীকারোক্তি

সুনামগঞ্জে খেলাধুলার পরিবেশ সংকটে: আধুনিক মাঠ নির্মাণের দাবি

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

"ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা’: প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ

পোরশায় বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তাহিরপুর ভবানীপুরে ডিপ-টিউবওয়েল স্থাপন নিয়ে বিতর্ক,গ্রামবাসীর ক্ষোভ

​সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউলের পাশে বিএনপি নেতা রিটন

সেনবাগে রেইনবো যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

আজমিরীগঞ্জ কালনী নদী থেকে রহস্যজনক হারানো কিশোরীর হাত পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার

রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে আগুন: দগ্ধ ছেলের মৃত্যু

আখাউড়ার মোগড়া গ্রামের রেমিটেন্স যোদ্ধা খায়েরের স্বপ্ন অধরাই রয়ে গেল,চলে গেলেন না ফেরার দেশে

কুমিল্লার চান্দিনায় এসি ল্যান্ডের সঙ্গে বাগ্‌বিতণ্ডা- হাতকড়া পরিয়ে থানায় নেওয়া দুই সাংবাদিক, মুচলেকায় মুক্তি

পঞ্চগড়ে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

নন্দীগ্রামে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, মোবাইল কোর্টে ৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত

সার ডিলার নিয়োগে গড়িমসি, কৃষি খাতে ঝুঁকির আশঙ্কা—পঞ্চগড়ে মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হলেন খন্দকার আল-আমিন

পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে স্ত্রী নিহত