শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

চন্দনাইশ দোহাজারী জামিরজুরীতে পাহাড় কেটে সাবাড় করেছে মাটিদস্যুরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৫ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:রবিবার ২৫ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী জামিরজুরী এলাকায় কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে পাহাড় কেটে সাবাড় করেছে মাটিদস্যুরা। খবর পেয়ে গত ২২ জানুয়ারি সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা সরেজমিনে পরিদর্শন করে ঘটনার সত্যতা পান বলে জানান। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশ দোহাজারী জামিরজুরী হাফছড়িকুল এলাকার বেশ কিছু পাহাড়ের মাটি কেটে নিয়ে গেছে মাটি খেকোরা। চন্দনাইশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে শুষ্ক মৌসুমে পাহাড় কাটে মাটি নিয়ে যায় বিভিন্ন ইটভাটায়, পুকুর ভরাট, ভিটি ভরাট করে ঘর নির্মাণ কাজে ব্যবহৃত হচ্ছে এ মাটি। বেআইনিভাবে পাহাড় কাটার কারণে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। হুমকির মুখে পড়েছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে পাহাড় কেটে মাটি পরিবহন করতে গিয়ে বেহাল অবস্থার সৃষ্টি হচ্ছে চন্দনাইশের বিভিন্ন অভ্যন্তরিন সড়কগুলো। মাটিবাহী ডাম্পার চলাচলের কারণে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। তবে পাহাড় কাটা বন্ধে প্রশাসন জিরো টলারেন্স ঘোষণা করলেও চন্দনাইশে তা মানা হচ্ছে না। প্রচলিত আইন অমান্য করে পাহাড় কাটায় ক্ষোভ জানান স্থানীয়রা।


স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে দিনরাত সমান তালে কাটা হয় পাহাড়। পাহাড় কেটে জমির শ্রেণি পরিবর্তন করে ফেলা হচ্ছে। মাটি সরবরাহ করা হচ্ছে ইটভাটায়, ফসলি জমি ও ভিটে ভরাট করার কাজে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও থামছে না পাহাড় কাটা। এভাবে পাহাড় কাটার কারণে বর্ষা মৌসুমে পাহাড় ধসে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন পবিরেশবাদীরা। দোহাজারী পৌরসভার জামিরজুরী হাফছড়িকুল, কাঞ্চননগর, হাশিমপুর পাহাড়ি এলাকাসহ বিভিন্ন পাহাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটিদস্যুরা। এ সকল  পাহাড়ি এলাকায় পাহাড় ঘিরা রয়েছে বসতবাড়ী। হাশিমপুর বটতলা এলাকায় কোন প্রকার বাধাহীনভাবে একটি পাহাড়ের সিংহভাগ কেটে সমতল করে ফেলেছে মাটিদস্যুরা। স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী মহল, সেন্টিকেটের মাধ্যমে কিছু রাজনৈতিক ব্যক্তির প্রভাব কাটিয়ে প্রকাশ্যে পাহাড়ের মাটি কেটে মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। ফলে বর্ষা মৌসুমে কর্তন করা পাহাড় ধসে পড়ার আশংকা করছেন পরিবেশবিদরা। প্রশাসনিকভাবে পাহাড় কাটা নিয়ন্ত্রণ করতে না পারায় এ অপতৎপরতা অব্যাহত রয়েছে বলেও অভিযোগ তাদের। অবিলম্বে তাদের অপতৎপরতা বন্ধ করা না গেলে ভয়াবহ পরিবেশ ঝুঁকির আশঙ্কা রয়েছে।


পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দীন বলেছেন, পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর সবসময় তৎপর রয়েছে।দোহাজারীতে পাহাড় কাটার খবর পেয়ে ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে বলে জানান। তদন্ত রির্পোট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে। নতুন করে পাহাড় কাটার সংবাদ পেলে অভিযান পরিচালনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, নিয়ম না মেনে পাহাড় কাটার সুযোগ নেই। প্রচলিত আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 


চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা  মো. রাজিব হোসেন বলেছেন, জামিরজুরী হাফছড়িকুল এলাকায় পাহাড় কর্তনের সংবাদ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে দায়িত্ব দেয়া হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেছেন, পাহাড় কাটার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মমর্তার নির্দেশে তিনি গত বৃহস্পতিবার ঘটনাস্থলে যান। পাহাড় কাটার বিষয়টি দৃশ্যমান হলেও ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। এখানে টিলা, নাল জমির মাটি বেআইনি ভাবে কেটে নিয়ে গেছে ইহা আইন বিরোধী কার্যকলাপ। আমাদের সাথে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রতিনিধি রয়েছে। তিনি বিষয়টি দেখেছেন তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেবেন বলে জানান। তাছাড়া ঘটনাস্থলে কাউকে পাওয়া গেলে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ও মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেয়া হতো।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত