
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সভা গত ১৯ ফেব্রুয়ারী পরিষদের আহবায়ক উৎপল রক্ষিত’র সভাপতিত্বে পৌরসভাস্থ স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদে সদস্য ও উপজেলার সাবেক সভাপতি বলরাম চক্রবর্ত্তী।
পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, তপন চক্রবর্ত্তী, রুপক কান্তি ঘোষ, কৃষ্ণ চক্রবর্ত্তী, বাবু দাশ বাবলু, নারায়ণ চক্রবর্ত্তী, সত্যপদ তালুকদার বাবলা, সাংবাদিক সৈকত দাশ ইমন, রূপম দেব, অজয় দত্ত, সাধন কুমার নাথ, মিটন মহাজন, শ্যামল দে, সুজন সরকার, শিমুল পাল, রনি আচার্য্য, সুভাষ দাশ, সুবল কুমার দেব, প্রভাষক জনি কান্তি পাল, মন্টু কুমার দে, লিটন কান্তি দাশ, শিবু প্রসাদ দে, শ্যামল দেব, সুজন চৌধুরী, পলাশ দেব নাথ প্রমূখ। এছাড়াও সভায় চন্দনাইশের প্রতিটি প্রতিমা পূজা ও ঘটপূজার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরিষদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।





























