শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে হজযাত্রী কমেছে, ১৪ মে থেকে ফ্লাইট শুরু

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ১১ মে ২০২৪ | হালনাগাদ:শনিবার ১১ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রামে থেকে এবারও হজযাত্রীর সংখ্যা কমেছে। ২০২৩ সালে চট্টগ্রাম থেকে ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য গেলেও এবার যাচ্ছেন মাত্র ৮ হাজার। এর আগের বছর ২০২২ সালে সংখ্যাটা ছিল ১২ হাজার। হজযাত্রীদের পরিবহনে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। হজের খরচ বেশি হওয়ায় যাত্রী সংখ্যা কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



জানা গেছে, চট্টগ্রাম থেকে হজযাত্রীদের নিয়ে ১৪ মে প্রথম ফ্লাইট ছেড়ে যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার বাংলাদেশ বিমানের ২২টি ফ্লাইট হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে দুটি মদিনায় বাকি ২০টি ফ্লাইট মক্কায় অবতরণ করবে। প্রতিটি ফ্লাইটে ৪১৯ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে। আগের বছর চট্টগ্রাম থেকে ২৬টি হজ ফ্লাইট পরিচালনা করেছিল বাংলাদেশ বিমান।


এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলা কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ‘মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহন শুরু হবে। ওই দিন দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। এবার চট্টগ্রাম থেকে ২২টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে ২০টি যাবে মক্কায় এবং বাকি দুটি ফ্লাইট যাবে মদিনায়।’


তিনি বলেন, ‘আশা করি ২২টি ফ্লাইটে আমরা চট্টগ্রাম থেকে সব হজযাত্রী নিয়ে যেতে পারবো। আগামী ১৪ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়ে চলবে ৯ জুন পর্যন্ত। অর্থাৎ ৯ জুন চট্টগ্রাম থেকে সর্বশেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে।’


হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের সভাপতি শাহ আলম জানান, ‘চট্টগ্রাম থেকে এবার হজ পালনের জন্য ৮ হাজার নারী-পুরুষ রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এর আগের বছর ২০২৩ সালে ১০ হাজারের কিছু বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করেন। ২০২২ সালে ১২ হাজারের মতো লোক চট্টগ্রাম থেকে হজ পালন করেন।’


তিনি বলেন, ‘হজ পালনে খরচ বেড়েছে। এবার হজে যেতে প্রতিজনকে সর্বনিম্ন ৫ লাখ ৮৯ হাজার টাকা খরচ করতে হচ্ছে। সর্বোচ্চ ১৫ লাখের বেশি। তবে গেল বছর সর্বনিম্ন খরচ ছিল ৭ লাখ টাকা। এবার কিছুটা কমেছে। আগে হজ পালনে খরচ অনেক কম ছিল। খরচ বেড়ে যাওয়ার কারণে আগ্রহ থাকার পরও অনেক ধর্মপ্রাণ মুসলমান হজে যেতে পারছেন না।’


এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে এ বছরের প্রথম হজের ফ্লাইট শুরু হয়। সৌদি আরব এবার বাংলাদেশিদের জন্য ১ লাখ ২৭ হাজার হজ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে সারা দেশে এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত