
মো: একরামুল হক, রায়গঞ্জ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ মার্চ) বিকেল ৪ ঘটিকায় রায়গঞ্জ পৌর এলাকার দারুল ফাতাহ্ এম.এম মডেল মাদ্রাসা ময়দানে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দারুল ফাতাহ্ এম.এম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও রায়গঞ্জ পৌর সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দের সভাপতিত্বে
ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.মাওলানা আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন, উপজেলা জামায়াতের আমির আলী মর্তুজা, নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি
মুমতাসির মেহেদী, ফয়সাল বিশ্বাস প্রমুখ।
সকালে অত্র মাদ্রাসার প্রায় শহস্রাধিক মহিলা অভিভাবকদের মাঝে ইফতার বিতরণ করা করা।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যাযায়ের নেতাকর্মী, শিক্ষার্থীবৃন্দ ও হাজারো ধর্মপ্রাণ
মুসলমান অংশগ্রহণ করেন।





























