
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার বিকেলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে জাতীয়তাবাদী কৃষক দলের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন শাখা এই সমাবেশের আয়োজন করে। সংগঠনটির উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবিরের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসম্পাদক ও সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য জুলফিকার আলী ভূট্রো,হারুনর রশীদ, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোশাহীদ তালুকদার,পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির মেম্বার,উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী,তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহাগ তালুকদার প্রমুখ।





























