
মহি উদ্দিন আরিফ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা শাখার কার্যালয়ের কক্ষে মদ, জুয়া, গাঁজা,অশ্লীলতা,বেহায়াপনা, অপসংস্কৃতিসহ সবধরণের অনৈতিক ও অসামাজিক কার্যক্রমরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়োছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ধর্মপাশা উপজেলার ইসলামী সমমনা দল ও তাওহীদি জনতার ব্যনারে এই আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। মুফতি যোবায়ের আলম ও মাওলানা মাহমুদ হাসান মজুমদারের সঞ্চালনে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি হাফেজ আজিজুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান হাকিমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মাওলানা বোরহান উদ্দিন,মুফতি আবুল বাশার,সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ। বক্তারা সম্প্রতি সময়ে ওরসের নামে চলা সবধরণের অনৈতিক ও ইসলাম বিরোধী সকল কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া গত ৫আগস্ট ছাত্র -জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিদায় হওয়ায় স্বস্তি প্রকাশ করেন। যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন তাঁদেরকে মহান আল্লাহ পাক শহিদি মর্যাদা দান ও আহতদের সুস্থতা কামনা করা হয়।





























