
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: নাটোরে ৫২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে নাটোর জেলার সদর থানাধীন হয়বতপুর নামক স্থানে বনপাড়া নাটোর গামী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন গোপিনাথ কাশিরদাড়া এলাকার জবেদ আলীর ছেলে হোসেন আলী (৩৮), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন পোতাজিয়া বাজারপাড়া এলাকার
মৃত এনায়েত আলীর ছেলে শরীফ ইসলাম (৩২) ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন একই এলাকার কাশেম প্রামানিকের ছেলে সবুজ আলী (২৭)।
জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নাটোর সদর থানাধীন হয়বতপুর নামক স্থানে বনপাড়া নাটোর গামী সড়কে একটি কার্গো ট্রাক গতিরোধ করে।
এসময় তল্লাশি শুরু করে ডিএনসির চৌকস দলটি তল্লাশিকালে গাড়ীর ইঞ্জিন কেবিনে রক্ষিত অবস্থায় পলিথিনের স্কচটেপ দিয়ে মোড়ানো দশটি পোটলা থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।



































