
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার যৌথ উদ্যোগে সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভুঁইয়ার নির্দেশনায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে ও মজলুম ফিলিস্তিনের সমর্থনে ১৬ এপ্রিল সকালে নাঙ্গলকোট পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রত্যাশি মাওলানা মুহাম্মাদ নাজমুল ইসলাম ও পৌরসভা ওলামা দলের আহ্বায়ক প্রত্যাশী মাওলানা একে এম ইউসুফের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভার বিএনপি'র যুগ্ন আহবায়ক ডাক্তার বাহার উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ, সাবেক কমিশনার মোহাম্মদ ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব প্রফেসর জালাল আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মফিজুর রহমান (মফিজ), হেসাখাল ইউনিয়নের মাওলানা মোস্তাকিম, মাওলানা সালাহউদ্দিন, পেরিয়া ইউনিয়নের মৌলভী মাহমুদুল হক নোমান, মক্রবপুর ইউনিয়নের হাফেজ আমানুল্লাহ, জোড্ডা পুর্ব ইউনিয়নের হাফেজ শাহাবুদ্দিন সহ প্রমুখ।



































