
মোঃ সম্রাট আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য কে সন্ত্রাসীরা ধারলো ছুরির আঘাতে হত্যা করেছে। নিহত ছাত্রনেতা সাম্য হত্যার বিচার ও দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টার সময় কলেজ চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দৌলতপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মভিরুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিরন হাসান আলামিন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদল আহবায়ক, মিঠু শেখ, হাসান আহমেদ, সরোয়ার জাহান বেনজু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা রিপন আলী, খালিদ হাসান আরজু,নোমান খান,ইশতিয়াক ইমন,তামিম, তপন সহ আরো অনেকে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে দৌলতপুর অনার্স কলেজ ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা নিহত ছাত্রনেতা সাম্য হত্যার বিচার ও দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য প্রশাসনের কছে জোর দাবি করেন।





























