
ফেনী প্রতিনিধি:ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এক যুবদল নেতার গোয়ালঘর থেকে তাজা অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে দাবি করা হয়, শাহাব উদ্দিন ডাক্তার বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় যুবদল নেতা বদর আমিনের গোয়ালঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।তবে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামতগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





























