
মোঃ লাভলু মিয়া স্টাফ রিপোর্টার রংপুর :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মানহানিকর ছবি শেয়ার এবং সরকার বিরোধী পোস্ট দেয়ায় রংপুরের পীরগাছায় কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দেউতি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নেতার নাম জামিউল ইসলাম মুকুল। তিনি উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জামিউল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকার বিরোধী পোস্ট দিতেন। শনিবার বিকেলে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে দেউতি বাজার থেকে গ্রেপ্তার করা হয়।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সরকার বিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে। নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





























