
আজিজুল ইসলাম: ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া সদর ইউনিয়নে শিশুশ্রমমুক্ত ইউনিয়ন ঘোষণা অগ্রগতি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়ীয়া এপির সহযোগিতায় ফুলবাড়ীয়া সদর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃ শরীফ আলম, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, ছনকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল ইসলাম বাদশা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়ীয়া এপি’র ম্যানেজার নম্রতা হাউই, প্রোগ্রাম অফিসার সোমা চৌধুরী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিশু ফোরাম, যুব ফোরামের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ শরীফ আলম বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ফুলবাড়ীয়া এপির জরিপ মতে উক্ত ইউনিয়নে ২২ জন শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ছিল, তাদের মধ্যে ১২ শিশুকে স্কুলমুখী করা হয়েছে এবং বাকিদের কাউন্সেলিংয়ে রাখা হয়েছে। এই ইউনিয়নে নতুন করে যেন আর কোনো শিশুকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা না হয়, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।





























