
স্টাফ রিপোর্টার ঃ গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ড চাপূলিয়া বন্নাই পাড়া মেসার্স মুক্তা ফিলিং স্টেশন টি পরিদর্শন কালে বিএসটিআই আঞ্চলিক কার্যলয় গাজীপুর কর্তৃপক্ষ জ্বালানি তেল পরিমাপে কম পাওয়ায়, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ১৫(৩) ধারা অনুযায়ী ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করে দেন।মেসার্স মুক্তা ফিলিং স্টেশন সীলগালা করে বন্ধ করার সময় উপস্থিত ছিলেন মোঃ কামরুল পলাশ ঊর্দাতন পরীক্ষক (মেট্রোলজি) বিএসটিআই আঞ্চলিক কার্যলয় গাজীপুর। এবং শিখন শাহা পরিদর্শক (পেট্রোলজি) বিএসটিআই আঞ্চলিক কার্যলয় গাজীপুর। উক্ত ফিলিং স্টেশন টি দীর্ঘদিন যাবত পরিমাপে কম দিয়ে আসছে বলে জানা যায় এবং ফিলিং স্টেশন টি সরকারি নিয়ম নীতি মেনে স্থাপন করা হয়েছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ পরিলক্ষিত হয়। তাই প্রশাসন ও কর্তৃপক্ষের সঠিক কাগজপত্র দেখার জন্য সুদৃষ্টি কামনা করছেন এলাকায় বসবাসকারী সাধারণ জনগণ।।





























