
শফিকুল স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ট্রেনের নিচে কাটা পড়ে মো. হাবিব নামে এক পুলিশ কর্মকর্তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. হাবিব গাজীপুর জেলা পুলিশ লাইনে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী জানান, গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশ থেকে এসআই হাবিব পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তিনি পায়ে হেঁটে জয়দেবপুর রেলক্রসিং পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে তার ডান হাত ও ডান পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।





























