
মোঃ হাসানুজ্জামান গাংনী মেহেরপুরের গাংনীতে বিএনপি কর্মীদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ৩ কর্মী ওপর হামলার অভিযোগ উঠেছে।শুক্রবার সকালে উপজেলার জোড়পুকুরিয়া বাজারে এই ঘটনা ঘটে।এ ঘটনায় আহতরা হলেন, উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের জুয়েল আহমেদ(২৭), উজ্জ্বল হোসেন(৩০) ও মাসুদ রানা(৪৪)।স্থানীয়রা জানান, সকালে চায়ের দোকানে কয়েকজন জামাতের কর্মী চা খেতে আসে।এ সময় বিএনপির কয়েকজন কর্মী জামায়াতের কর্মীদের উপর হামলা করে।এ ঘটনায় জামাতের তিনজন কর্মী আহত হলে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়।আহত উজ্জ্বল হোসেন জানান , সকালে উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি চায়ের দোকানে চা পান করতে যায়।এ সময় আমার ভাইয়ের সাথে তারা কথা কাটাকাটি শুরু করে।নির্বাচনে আমরা জামায়াতে ইসলামীর পক্ষ হয়ে কাজ করি।আর এরই জের ধরে বিএনপি কর্মী মহিবুল ইসলাম, রিপন হোসেন, বেলু মিয়া ও সাহেব আলী আমাদের উপর অতর্কিত হামলা করে।গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার মো: রবিউল ইসলাম বলেন, সকালে বিএনপি কর্মীদের হামলায় আমাদের জামায়াতে ইসলামীর তিন কর্মী আহত হয়েছে।তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়।আমরা এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেবগাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























