
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের গাংরাইয়া গ্রামে পেরিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশের উদ্যোগে ৩০ টি অসহায় পরিবারের মাঝে ১৮ ফেব্রুয়ারী বুধবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতারির জন্য তেল- ছোলা, ডাল-পেয়াজ খেজুর সহ ইফতার সহায়ক সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান,রং মেস্তরী কন্টাকটর মোঃ জামাল উদ্দীন, প্রবাসী ছালাহ উদ্দীন,মৎস ব্যাবসায়ী বাবর মিয়া,সাইফ,সোহাগ,সোহেল,মেশকাশ রাফি,আরিফ সহ প্রমুখ শ্রমিক উপস্থিত ছিলেন।
শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহন বলেন প্রতি বছরের ন্যায় এবারও দেশের ও প্রবাসীদের আর্থিক সহায়তা করেছেন সকলের দান মহান আল্লাহ পাক কবুল করেন। তিনি সবাই কে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন এখানে পেরিয়া ইউনিয়ন জামায়াত ইসলামির সভাপতি আহমদ উল্যাহ নোমান ও নাঙ্গলকোট পৌরসভার জামায়াতের আমীর হারুনুর রশিদ সহ আরো অনেকে সহযোগিতা করেছেন। ফলে তিনি ওনাদের কেও ধন্যবাদ জানান।





























