
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বারইপাড়া, কাপাশিয়া,কালুকাছড়া, করিমেরপাড়া,ভাবনদত্ত ও কাকুরিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত বাহ্ রুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ জানুয়ারি) দিন ব্যাপী বারইপাড়া ঈদগা মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।আলহাজ্ব আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ডাক্তার নজরুল বিন মহসিন গার্লস কলেজের সিনিয়র প্রভাষক ছানোয়ার হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশার জেলা অডিট অফিসার শাজাহান মিয়া, সাবেক ইউ পি সদস্য নূরুজ্জামান তালুকদার জামাল,সাবেক ইউ পি সদস্য মজিবর রহমান,চান মাহমুদ , রাজা মাহমুদ ,ছোরহাব আলী,বাহ্ রুল উলুম কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মওলানা শফিকুল ইসলাম, দুলাল হোসেন সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন ফারুক হোসেন।





























