
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইল ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের ত্রি বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার( ২২ ফ্রেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে সমিতির নিজ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১টায় প্রধান নির্বাচন কমিশনার খলিলুর রহমান মিয়া ফলাফল ঘোষণা করেন। ফজলুল হক তালুকদার সভাপতি এবং শহিদুল ইসলাম ভূইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মেহেদী হাসান পারভেজ, আল আমীন খান, খোকন খান, যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান মাসুম, কোষাধক্ষ্য মহসীন খান, ক্রীড়া সম্পাদক ইয়ামিন হাসান ( বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নাট্য ও প্রমোদ সম্পদক আনিসুর রহমান ,সমাজ কল্যাণ সম্পাদক আঃ রহিম, প্রচার সম্পাদক আব্বাস আলী তালুকদার, ও দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন শুভ।





























