
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদন কারী চাষিদের মধ্যে ২০২৪/২৫অর্থ বছরে বিনা মুল্যে পাটের বীজ রাসায়নিক সার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ১৭ এপ্রিল )দুপুর এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা পাট অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আবু সাঈদ,উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা পাট কর্মকর্তা নূরী বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা( জামুরিয়া ইউনিয়ন) মোঃ রুহুল আমীন প্রমুখ।



































