
মো.আদর আলী,কিশোরগঞ্জ (নীলফামারী):তিন বন্ধু মিলে ডালিয়া তিস্তা ব্রিজ ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের ও এক যুবক গুরুতর আহত হয়েছে। গত রোববার সন্ধ্যা ৬ টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান মোকাদ্দেস নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল ডাকঘর পাড়ার আরব আলীর ছেলে সায়েম ইসলাম (২৩) ও পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলার খাতামুধুপুর ইউনিয়নের ডাংগী পীরপুকুর এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮)। জানা যায়, ডালিয়া তিস্তা ব্রিজ এলাকায় ঘুরতে যান তিন বন্ধু সায়েম,সবুজ ও শাহিন। মোটরসাইকেল যোগে তিন বন্ধু ডালিয়া তিস্তা ব্রিজ সংলগ্ন মোকাদ্দেস নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনা স্থলে দুজন মারা যান। এবং একজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





























