শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

‎ঘুষ বাণিজ্যের অভিযোগে কানুনগো বদলি, একই অভিযোগে বহাল এডিসি

প্রকাশিত:শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎নরসিংদী প্রতিনিধি: ‎নরসিংদী জেলা প্রশাসনের এল.এ (ভূমি অধিগ্রহণ) শাখায় ঘুষ বাণিজ্যের অভিযোগে এক কর্মকর্তাকে বদলি করা হলেও একই অভিযোগে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা স্বপদে বহাল থাকায় জেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ‎অভিযোগ সূত্রে জানা যায়, অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের বিল উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুষ দিতে হয়—এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর নরসিংদী জেলা কার্যালয়ে কর্মরত কানুনগো মোস্তফা জামান আব্বাসিকে রাজবাড়ীতে বদলি করা হয়। তবে একই অভিযোগে অভিযুক্ত নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম এখনো নিজ পদে বহাল রয়েছেন। ‎ ‎একই ঘটনায় একজন কর্মকর্তা বদলি হলেও অপরজন বহাল থাকায় বিষয়টি নিয়ে নরসিংদীতে নানা প্রশ্ন উঠেছে। অনেকের ধারণা, মূল অভিযোগকে হালকা করতেই কেবল সার্ভেয়ার-কানুনগোকে বদলি করা হয়েছে। ‎ ‎অভিযোগটি বর্তমানে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মাধ্যমে তদন্তাধীন রয়েছে। জানা গেছে, নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে সামসু উদ্দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে সেটি বিভিন্ন দাপ্তরিক ডায়েরিতে নথিভুক্ত হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ঢাকা বিভাগীয় কমিশনারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। ‎অভিযোগে বলা হয়, নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি প্রকল্পের জন্য বিলাসদী মৌজার আরএস-৩৬৬, ৩৬৩ ও ৩৬৪ দাগে প্রায় ৪২.৮৩ শতাংশ জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে আরএস-৩৬৬ দাগের জমির প্রকৃত মালিক সামসু উদ্দিন হলেও ঘুষ না দেওয়ায় দীর্ঘ সময় ধরে তিনি ক্ষতিপূরণের বিল উত্তোলন করতে পারেননি। ‎ ‎পরবর্তীতে ভাতিজা ও ভাতিজা বৌয়ের মাধ্যমে একটি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে বিল উত্তোলনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট দলিল বাতিল করা হলেও প্রকৃত মালিককে অবহিত না করে বিল অন্যদের কাছে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ‎ ‎এছাড়া আরএস-৩৬৪ দাগের সরকারি জমি নিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগও উত্থাপন করা হয়েছে। অভিযোগকারী আরও জানান, এসব ঘটনার পর তিনি ও তার পরিবার প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। ‎ ‎অভিযোগকারীর দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত সকলকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য দ্রুত পরিশোধ করা হোক। একই সঙ্গে তদন্ত চলাকালে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে সমানভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত