
মোঃ শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়ার ভাটেরচরে আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুলের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলেচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে,।
কুরআান তেলাওয়াত ও জাতীয় সংগীত কেক কাটার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শুরু করা হয়। সাংস্কৃতিক নৃত্য পরিবেশনে এক মনোরম পরিবেশ করেছেন স্কুলের ছাত্র ছাত্রীরা। ২০২৪ সালের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সহকারী শিক্ষক সনিয়া আক্তারের সঞ্চালনায় গজারিয়া আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মোঃ মোদ্দাচ্ছির হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর এস যুব ফাউন্ডেশন এর চেয়ারম্যান ডাঃ মোঃ সাইফুল ইসলাম। বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল শিকদার লুটেরচরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল হাউদ। বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু খন্দকার। গজারিয়া আইডিয়াল কিন্ডারগার্টেন এন্ড এর সদস্য শফিকুল ইসলাম। ভাইয়া গ্রুপের মার্কেটিং ম্যানাজার রেদোয়ান আহম্মেদ প্রমুখ





























