
শাকিল প্রধানঃ
গজারিয়ায় বালুয়াকান্দীতে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে। ভোগান্তিতে পড়েছে এলাকার ১০ হাজার মানুষ।
রোববার রাত থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির পর আজ সোমবার ভোর পৌনে ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত ভারী বর্ষণ হয়।
সরজমিনে বালুয়াকান্দী এলাকায় যেয়ে সড়ক জুরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, বিভিন্ন বাড়ি ঘরে পানি ডুকে যাতায়াত বন্ধ হয়ে যাওয়া, সব মিলিয়ে যে ভীতিকর পরিস্থীতির সৃষ্টি হয়েছে। সব কিছু যেন পরিকল্পনা হীন ভাবে যে যে ভাবে পারে খাল, খাস জমি ভারে ফেলছে।
বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড টি দেখবালের অভাব, এই অভাবের প্রতিফলন কিন্তুু এই অবস্থা।
পরিকল্পনা হীনতার অভাবে গজারিয়া উপজেলা বালুয়াকান্দী ২ নং ওয়ার্ডের জলাবদ্ধতা চকের পাড়া হইতে দক্ষিনপাড়া পর্যন্ত যে জলঝট সৃষ্টি ও মানুষের দুর্ভোগ বেড়েই চলছে।
অত্র এলাকার অটোচালক জানিয়েছেন আমরা অনেক কষ্ট করে অটোচালাচ্ছি, এই জলাবদ্ধতার কারনে আমার অটো নষ্ট হয়ে গেছে।
জলাবদ্ধতা আটকা পড়া আঃ মতিন জানিয়েছেন আমরা ৩ পরিবারের ৩০ জন মানুষ এই পানির জন্য বাসা থেকে বের হতে পারি না, কাজ কর্ম বন্ধ। অনেক কষ্টে আছি,।
এলাকার অনেক কর্মজীবীকে পানিবন্দি অবস্থায়ই কর্মস্থলে যেতে দেখা গেছে।
অত্র রাস্তাটি অতি তাড়াতাড়ি পানি নিস্কাসনের ব্যবস্থা করে দুর্ভোগ লাগবে অনুরোধ জানিয়েছেন এলাকা বাসী।





























