
মোঃ শাকিল প্রধানঃ
ভ্রাম্যমান অভিযানে ভবেরচর বাজারে সরকারী জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানে হয়। গজারিয়া উপজেলা ভবেরচর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভূমি মোঃ মামুন শরীফ। সহকারী কমিশনার ভূমি মামুন শরীফ এর নেতৃত্বে অভিযানে অংশ নেন বিপুল সংক্ষক আইনশৃঙ্খলা বাহিনী ও ভূমি অফিস সংশ্লিষ্টরা। ভবেরচর ইউনিয়ন এ ভবেরচর বাজারে দুইটি দলীয় অফিসে মধ্য আওয়ামিলীগ এর অফিস টি এস কে বেটর দিয়ে গুরিয়ে দেওয়া হয়। এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক একে এম গিয়াসউদ্দিন এর রিকোয়েস্ট এ বিএন পির অফিস টি ২ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার সময় দিয়ে যান এ ছাড়া সরকারী জায়গা দখল করে অবৈধ স্থাপনা বসিয়ে ব্যবসা করা আসছে তাদেরকেও নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করে সহকারী কমিশনার ভূমি মামুন শরীফ। মামুন শরীফ বলেন গজারিয়া যেখানেই সরকারী জায়গায় এই অবৈধ স্থাপনা দেখতে পাই সেখানেই আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে ভবেরচর বাজারে ভবেরচর ইউনিয়ন ভুমি অফিসের জায়গায় এই অভওযান চালানো হয়।





























