
আল মাসুদ পঞ্চগড়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র উত্তরণের সহজ পথ একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট করে বলেছেনএই নির্বাচন অত সহজ নাও হতে পারে। যদি আমরা রাজপথে না থাকি, আমরা যদি মনে করি যে, হাসিনা পালিয়েছে, আওয়ামীলীগ নাই, আমরা কাজ না করলেও হবে, ঘটনা কিন্তু তানা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক সাংগঠনিক সভা শুরুর আগে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এই দেশ থেকে টাকা পয়সা, ব্যাংক, অর্থনৈতিক প্রতিষ্ঠান একেবারে শূন্য করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে, লুট করে নিয়ে গেছে হাসিনা, রেহানা এবং তার পরিবারের সদস্যরা। এক কথায় তাদের পরিবার পুরোটা লুটপাট করে নিয়ে গেছে।
পঞ্চগড় জেলা বিএনপি'র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অধ্যাপক আমিরুল ইসলাম পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





























