শিরোনাম
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬
মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

গুরুদাসপুরে ৩টি মিনি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৩টি মিনি পেট্রোল পাম্পকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (২৩ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

জানাযায়, গুরুদাসপুর পৌরশহরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার পদ্মা অয়েল কোং প্যাক্ড ডিলার ও যমুনা অয়েল কোং পরিবেশক মেসার্স নজরুল এন্টার প্রাইজের পরিচালক হুমায়ুন কবির তপু দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে ডিজেল,পেট্রোল,অকটেন বিক্রি করে আসছিলেন। বিএসটিআইয়ের অভিযানে ওজনে কম দেয়ার বিষয় প্রমানিত হলে অপরাধ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানাগেছে এর আগেও ওই প্রতিষ্ঠানে একই অপরাধে একাধিক বার জরিমানা ও সতর্ক করা হলেও সংশোধন হননি তিনি।

নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১০ জন এলাকাবাসী জানান. ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডিজেল,পেট্রোল, অকটেন তেল মাপে কম দেয়া ও ভেজাল তেল বিক্রির অভিযোগ আছে। সাধারণ জনগন অভিযোগ দিলে তাদের ওপর চড়াও হতেন মালিকের লোকজন। ওই ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার দাবী তাদের।
এদিকে নজরুল এন্টার প্রাইজের চাঁচকৈড় বাজার শাখাতেও বিএসটিআই এর অভিযান পরিচালিত হয়েছে। সেখানে একইস্থানে গোখাদ্য ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠান পরিচালনা করেন নজরুল ইসলামের ছোট ছেলে টিপু সুলতান।

এ বিষয়ে হুমায়ুন কবির তপু জানান. টেকনিক্যাল কারনে মেশিনের মাধ্যমে পরিমাপ করা তেল কম হয়ে থাকতে পারে। এ কারনে তার প্রতিষ্ঠানে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
অপর দিকে গুরুদাসপুর মডেল মসজিদের পাশে মেসার্স লামিয়া এন্টারপ্রাইজের মিনি তেল পাম্পেও বিএসটিআইএর ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানের মালিক আখতারুজ্জামান ওজনে কম দেয়ার অপরাধ স্বীকার করায় তাকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম। এসময় বিএসটিআই রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক মিঠুন কবিরাজ ও গুরুদাসপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম বলেন. ওজন ও পরিমাপ আইন ২০১৮ এর ২৯ ধারায় দুটি মিনি তেল পাম্পকে ২০ হাজার ও অপর মিনি পাম্পে গোখাদ্য ও পেট্রোলিয়াম জাতীয় পদার্থ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমান অভিযান চলমান থাকবে।


আরও খবর




শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, বিক্রি বেড়ে যাওয়ায় সংকট তৈরি হয়েছে

সেরে উঠছেন মির্জা আব্বাস, দোয়া চায় পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ

ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মচাঞ্চল্য হয়ে ‍উঠছে রাজধানী

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মার্চ

'তেল নেই' লেখা সাইনবোর্ড ঝুলছে রাজধানীর অধিকাংশ তেলপাম্পে

আলোচিত জেনারেল মাসুদকে গ্রেফতার সরকারের ভালো সূচনা

বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান বাংলাদেশের

অনিয়মকারী ক্লিনিক মালিকদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: স্বাস্থ্যমন্ত্রী

কিউলেক্সে অতিষ্ঠ ঢাকাবাসী, চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

শরণখোলায় কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার

ফুলপুরে এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনেদুপুরে ফতুল্লায় সাংবাদিকের বাসায় চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

অটোরিকশাকে চাপা দিয়ে ঘরে ঢুকে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৩

চাটখিলে সাবেক পৌর মেয়র মোস্তফা কামালের আয়োজনে ঈদ পুনর্মিলনী

শেষ হলো সিরিয়াল কিলার সাইকো সম্রাটের অধ্যায়

ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আব্দুল আলিম।

পাকুন্দিয়ায় জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খননের উদ্যোগ

সুরাজপুর-মানিকপুর উন্নয়ন ফোরামের ঈদ পূনর্মিলনী সম্পন্ন

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত