শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

হাজার কোটি ছাড়াতে পারে পঞ্চগড়ের লাল মরিচ বাণিজ্য

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০৪ জুন ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মরিচ আবাদে লাল সোনায় খ্যাত হয়ে উঠেছে পঞ্চগড় জেলা। চা শিল্পের পর পঞ্চগড় মরিচ উৎপাদনেও সমৃদ্ধ হচ্ছে দিন দিন। চলতি বছরে লাল মরিচ থেকে ১ হাজার ৫শ কোটি টাকা বাণিজ্য হবে বলে সম্ভাবনা দেখছেন জেলা কৃষি সম্প্রসারণ অফিস। গত বছর ৭৫০ কোটি টাকার বাণিজ্যের কথা জানিয়েছিল এই কৃষি বিভাগ। 



এ বছর অনাবৃষ্টি ও তাপ প্রবাহের কারণে মরিচ আবাদে ফলন মোটামুটি হয়েছে। তবে যে আবাদ হয়েছে তাতে মরিচে উপযুক্ত দাম পেলে এ বছর মরিচ বাণিজ্যে রেকর্ড গড়ার সম্ভাবনা দেখছে পঞ্চগড় কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, এবার মরিচে ১ হাজার ৫০০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা দেখছি। তাতে করে আমরা রেট গোল্ড গড়ার কথাও ভাবা হচ্ছে। 


পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় চলতি বছরে ৮ হাজার ৬৮৭ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। ২০২৩ সালে মরিচ আবাদ হয়েছিল ৮ হাজার ২৫ হেক্টর জমি। এবছর ৬৬২ হেক্টর জমিতে মরিচ আবাদ বেশি হয়েছে। এ থেকে ১৭ হাজার ২৮০ মেট্রিক টন মরিচ উৎপাদন হবে। এতে মরিচের দাম ভালো হলে ১ হাজার ৫শ কোটি টাকা মরিচে বাণিজ্য হবে বলে জানাচ্ছেন তারা। এ বছর সাত জাতের মরিচ চাষ হয়েছে জেলায়। সব থেকে বেশি চাষ হচ্ছে হট মাস্টার, বালু ঝড়ি ও বিন্দু জাতের মরিচ। 



এছাড়া দেশীয় জাতসহ জিরা, মল্লিকা, বাঁশ গাইয়াসহ বিভিন্ন হাইব্রিড জাতের মরিচ ব্যাপক চাষ হয়েছে। বিশেষ করে কাঁচা মরিচ হিসেবে যা বিক্রি হয় তার চেয়েও বেশি শুকিয়ে বিক্রি করা হয়। অনেকেই আবার মরিচ শুকিয়ে সংরক্ষণ করেন, পরে ভালো দামের আশায়। এই মরিচ বর্ষাকাল পর্যন্ত তুলতে পারবেন কৃষকরা। চা শিল্পের পর মরিচ আবাদেও নিরব বিপ্লব ঘটছে এ জেলায়। 


জেলার তেঁতুলিয়ার বিভিন্ন এলাকা, সদর ও আটোয়ারীর উপজেলার গড়িনাবাড়ি, আটোয়ারীর তোড়িয়া ও মির্জাপুরসহ বেশ কিছু এলাকাগুলোতে দেখা যায়, গ্রীষ্মের কাঠফাটা রোদে চাষিরা খেত থেকে তুলছেন টকটকে লাল মরিচ। ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাড়ির উঠান, রাস্তার, পুকুরপাড়, ফাঁকা মাঠ ও বাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় সেসব মরিচ শুকাতে ব্যস্ত সময় পার করছেন তারা। লাল মরিচের রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। চোখ যেদিকে যায় চোখে পড়ে লাল সোনার অপরূপ সৌন্দর্য।


স্থানীয় বাজার ঘুরে দেখা যায়, শুকনো মরিচ বাজারজাত ও বিভিন্ন বহুজাতিক কারখানায় সরবরাহ করার কাজে সরগরম হয়ে উঠেছে জেলার পাইকারি বাজারগুলো। ব্যবসায়ীরা জানান, পঞ্চগড়ের মরিচের আকার, বর্ণ ও স্বাদের কারণে চাহিদা সবচেয়ে বেশি। এসব মরিচ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়। বাজারগুলোতে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। প্রতিদিনই এ এলাকার কাঁচা মরিচ ও শুকনো মরিচ কিনতে ছুটে আসছেন রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। জেলার শালবাহান, জগদল বাজার, ফুটকি বাড়ি বাজার, ঝলোই বাজার, ময়দান দিঘী বাজার ও টুনির হাটসহ বিভিন্ন হাট বাজার থেকে মরিচ কিনে নিয়ে যান তারা।


চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, ১ বিঘা (৫০ শতক) জমিতে মরিচ উৎপাদনের ওপর খরচ হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা। উৎপাদন হবে প্রায় ২০ মণ। বর্তমানে বাজারে শুকনো মরিচ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকার মধ্যে। এতে করে প্রতি মণ মরিচ বিক্রি ৮৪০০ টাকা হলে ২০ মণে ১ লাখ ৬৮ হাজার টাকা বিক্রি করলে কৃষকের আয় হতে পারে ১ লাখ টাকা। 


আটোয়ারীর উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক আমিরুল ও সেলিম বলেন, দেড় বিঘা জমিতে মরিচ চাষ করেছি। বিঘায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। আশা করছি ২০ মণ শুকনো মরিচ তুলব। 


তেঁতুলিয়ার শালবাহান এলাকার মরিচ চাষি রেজাউল জানান, এক বিঘা জমিতে মরিচ চাষ করেছি। তবে এ বছর অনাবৃষ্টি ও তাপদাহের কারণে আবাদে ফলন কম হয়েছে। যা আবাদ হয়েছে বাজারে দাম পেলে আশা করছি কিছুটা হাতে আসবে।


জেলার অন্যতম বড় বাজার তেঁতুলিয়ার শালবাহান বাজার। মৌসুমে এ বাজারে প্রতি হাটে কোটি টাকার মরিচ বেচাকেনা হয়ে থাকে। এ হাটে মরিচ বিক্রি করতে আসা সোলায়মান ও জিয়ারুল জানান, হাটে এখন ২০০ থেকে ২১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। চাষিদের ব্যবসায়ীদের প্রতি অভিযোগ করে বলছেন, এমনিতে তারা কম দামে কিনছে, তার মধ্যে প্রতি মণে ১ থেকে দেড় কেজি পর্যন্ত শুকনো মরিচ অতিরিক্ত নিয়ে নিচ্ছে।


তবে ব্যবসায়ীরা বলছেন, মোকামে চাহিদা কম থাকায় দাম কম যাচ্ছে। একই সঙ্গে মরিচের মান ও ওজনে কম হওয়ায় দাম কিছুটা কমেছে। তবে বাজার ভালো যাচ্ছে।


এদিকে কৃষকের খেতে মরিচ তুলে আয়ের পথ খুঁজে পেয়েছেন গ্রামীণ নারীরা। সংসারের কাজ সেরে এ সময়টাতে চাষিদের খেত থেকে মরিচ তুলতে ব্যস্ত তারা। এতে তারা সংসারে বাড়তি আয় করতে পারছেন বলে জানান নারী শ্রমিকরা। তারা জানান, প্রতি কেজি মরিচ তুলে তারা পান ১০-১২ টাকা। দিনে তারা মরিচ তুলে ৫শ থেকে ৭শ টাকা পাচ্ছেন। আবার কেউ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারছেন। 


নারী শ্রমিক ফিরোজা আক্তার, আঞ্জুয়ারা ও মমতাজ বেগম বেগম বলেন, এ সময়টাতে মরিচ তুলে আমরা বেশ আয় করতে পারি। বছরে ১৫ থেকে ২৫ হাজার পর্যন্ত মরিচ তুলে আয় করতে পারি। এ টাকা দিয়ে ছেলে-মেয়েদের পড়া ও হাত খরচ দিতে পারি। আর সংসারও  চলে যায়।


পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মতিন ঢাকা পোস্টকে বলেন, এ মৌসুমে পঞ্চগড়ে ৮ হাজার ৬৮৭ হেক্টর জমিতে মরিচ আবাদ হয়েছে। ২০২৩ সালে মরিচ আবাদ হয়েছিল ৮ হাজার ২৫ হেক্টর জমি। এবছর ৬৬২ হেক্টর জমিতে মরিচ আবাদ বেশি হয়েছে। এ থেকে ১৭ হাজার ২৮০ মেট্রিক টন মরিচ উৎপাদন হবে। এতে মরিচের দাম ভালো হলে ১ হাজার ৫শ কোটি টাকা মরিচে বাণিজ্য হবে। আমরা এবার মরিচ উৎপাদন ও দামে রেট গোল্ড হবে বলে মনে করছি। তবে এটা আরও বেশি হতো, আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কিছুটা কম হয়েছে। তবে মরিচ বিক্রিসহ চাষিদের ভালো ফলন উৎপাদনে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।


আরও খবর




কাউনিয়ায় মায়ের হামলায় আহত ৮ বছরের শিশু, হাসপাতালে ভর্তি

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

কাউনিয়ায় মায়ের হামলায় আহত ৮ বছরের শিশু, হাসপাতালে ভর্তি

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত