
মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ প্রতিনিধি (হবিগঞ্জ) :-
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হবিগঞ্জ - (আজমিরীগঞ্জ –বানিয়াচং) আসনে ৩০ বছরের রেকর্ড ভেঙ্গে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ডাঃ শাখাওয়াত হাসান জীবন বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মোট ১ লাখ ২৫হাজার ৯৭১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ১০দলীয় জোট-এর প্রার্থী মাওলানা আব্দুল আজাদ বাছিত পেয়েছেন ৬৪ হাজার ৮৫১ ভোট। ফলে ৬১ হাজার ১১৯ ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী জয়ী হন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় না থাকায় দলমত নির্বিশেষে বহু ভোটার ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়েছেন। অনেকের ভাষ্য, ‘দল নয়—মানুষ দেখে ভোট দিয়েছি।’
ভোটারদের মতে, ডাঃ শাখাওয়াত হাসান জীবন দীর্ঘদিনের মাঠপর্যায়ের উপস্থিতি, ব্যক্তিগত যোগাযোগ এবং সামাজিক সংকটে পাশে থাকার অভিজ্ঞতা ভোটের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
দীর্ঘ বছর ধরে নির্বাচনী রাজনীতির পর এছর প্রথম নি এন পি থেকে নির্বাচনী টিকেট পান। এবং প্রথমেই হবিগঞ্জ -২ আসনে ৩০ বছরের রেকর্ড ভাঙ্গল ।
এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা দুই উপজেলায় সমন্বিতভাবে জোরালো প্রচারণা চালান, যা ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।ভোটাররা জানান, প্রার্থীর জনপ্রিয়তা, বিএনপির সুসংগঠিত কর্মীবাহিনীর টানা মাঠপর্যায়ের কাজ এবং বিএনপি ঘোষিত ৯ দফা নাগরিক সুবিধা কর্মসূচি—বিশেষ করে কৃষি সহায়তা ও ফ্যামিলি কার্ড বিষয়ক প্রতিশ্রুতির প্রচার—এই বিজয়ে বড় ভূমিকা রেখেছে।
স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার অবকাঠামো উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন।স্বাধীনতার পর হবিগঞ্জ-২(আজমিরীগঞ্জ -বানিয়াচং ) আসনে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাহারা হলো:
১৯৭৩ - মেজর জেনারেল এম. এ. রব-আওয়ামী লীগ, ১৯৭৯ - জনাব আলী- বিএনপি,
১৯৮৬ -সিরাজুল হোসেন খান-জাতীয পার্টি, .১৯৮৮ -সিরাজুল হোসেন খান জাতীয় পার্টি, ১৯৯১ -শরিফ উদ্দিন আহমেদ -আওয়ামী লীগ, ফেব্রুয়ারি -১৯৯৬ জাকারিয়া খান চৌধুরী -বিএনপি, জুন ১৯৯৬ -শরিফ উদ্দিন আহমেদ আওয়ামী লীগ , ১৯৯৭- (উপনির্বাচন) সুরঞ্জিত সেন গুপ্ত- আওয়ামী লীগ ,, ২০০১ -নাজমুল হাসান জাহেদ-আওয়ামী লীগ , ২০০৮-আব্দুল মজিদ খান- আওয়ামী লীগ , ২০১৪- আব্দুল মজিদ খান-আওয়ামী লীগ , ২০১৮-আব্দুল মজিদ খান-আওয়ামী লীগ , ২০২৪-ময়েজ উদ্দিন শরীফ রুয়েল-আওয়ামী লীগ,এবং ২০২৬ সালে ৩০বছরের ৩০ বছরের রেকর্ড ভাঙ্গল বিএনপির ডাঃ শাখাওয়াত হাসান জীবন।





























