
ষ্টাফ রিপোর্টার:
ভোলা সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন শাজাহান নামের ষাটোর্ধ এক বৃদ্ধ। এরপর তাঁর মৃত্যুর পর স্বজনরা বিষয়টি অন্যখাতে প্রবাহিত করার উদ্দেশ্য নিয়ে সেটিকে হত্যার দিকে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ওই বৃদ্ধ হ্নদরোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।
মৃত শাজাহান ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেকের ছেলে।
বেশ কয়েকটি সূত্র দৈনিক আলোকিত সকালকে জানায়, ঘটনার দিন সকালে পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মৃত শাজাহান মিয়ার স্বজনদের সঙ্গে স্থানীয় সিরাজ মাঝির স্বজনদের সঙ্গে দোকান ঘর তালা মারাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনা অন্যখাতে প্রবাহিত করার উদ্দেশ্য নিয়েই শাজাহানকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ভোলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, শাজাহান প্রথমে হ্নদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হলেও পরবর্তীতে সেটিকে হত্যা বলে দাবি করা হচ্ছে।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার বলেন, নিহত শাজাহান ও সিরাজের সঙ্গে টাকা পাওনা-দেনা নিয়ে ঝামেলা ছিল। এ বিষয় নিয়ে দুই জনের মধ্যে তর্ক-বিতর্ক ও মারধরের ঘটনা ঘটে। এ সময় শাজাহান তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, নিহতের পরিবার দাবি করছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও স্থানীয় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।



































