শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মোমবাতি প্রতীকে ভোট দিন - মাওলানা এস এম শাহজাহান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৪ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এস এম শাহজাহান বলেছেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধারে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ন্যায় ও অন্যায়, জনস্বার্থ ও লুটপাটের রাজনীতির মধ্যে চূড়ান্ত ফয়সালার নির্বাচন। তাই ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।


তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করতে হবে।


গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় কালাবিবির দীঘি চায়না রোডের মুখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বৃহত্তর আনোয়ারা উপজেলার উদ্যোগে সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাওলানা এস এম শাহজাহান আনোয়ারা উপজেলার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর কথা তুলে ধরে বলেন, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, স্বাস্থ্যসেবার দুর্বলতা, কর্মমুখী ও কারিগরি শিক্ষার অভাব, মাদকাসক্তি, যুবসমাজের বেকারত্ব, কর্মসংস্থানের সংকট এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি অবহেলা আজ আনোয়ারাবাসীর নিত্যদিনের বাস্তবতা।


তিনি বলেন, নির্বাচিত হলে আনোয়ারার সড়ক ও অবকাঠামোর টেকসই উন্নয়ন, কারিগরি ও কর্মমুখী শিক্ষা বিস্তার, স্বাস্থ্যখাতের সংস্কার, মাদক ব্যবসা নির্মূল এবং ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় খেদমতে নিয়োজিতদের ন্যায্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে।


তিনি আরও বলেন, বৃহত্তর সুন্নী জোট ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ক্ষমতার রাজনীতি নয়, খেদমতের রাজনীতিতে বিশ্বাস করে। আনোয়ারাবাসী সুযোগ দিলে প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা হবে—ইনশাআল্লাহ।


ছাত্রনেতা মুফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন ছাত্রনেতা জহির উদ্দিন হেলাল। এতে বক্তব্য রাখেন সুন্নী জোট নেতা স. ম. হামেদ হোসাইন, মাস্টার আবুল হোসাইন, অ্যাডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী, ডি. আই. এম. জাহাঙ্গীর, হাফেজ আব্দুর রহিম, মাওলানা ইদ্রিস, মাওলানা মনির আহমদ আনোয়ারী, মাস্টার ইয়াকুব, আহমদ নূর আল-ক্বাদেরী, মাওলানা ফিরোজ মিঞা, মাওলানা রফিক তৈয়্যবী, মোহাম্মদ নাজিম উদ্দীন, মোজাম্মেল হক, মাস্টার নূরুল ইসলাম, ছাত্রনেতা আরিফুল ইসলাম ইমন, ছাত্রনেতা সৈয়দ মোহাম্মদ তারেক, মোহাম্মদ মনির, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ ইফতেখারসহ আরও অনেকে।


সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জন্মলগ্ন থেকেই বাতিলের বিরুদ্ধে আপসহীন এবং সত্যের পক্ষে অবিচল। যখন ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ক্ষমতার লড়াই চলেছে, তখন ছাত্রসেনা কুরআন-সুন্নাহভিত্তিক নৈতিক রাজনীতির বার্তা নিয়ে রাজপথে থেকেছে। আগামী নির্বাচনে ‘মোমবাতি’ প্রতীকের পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে ছাত্রসেনার নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


সমাবেশ শেষে চায়না রোডের মুখ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত