শিরোনাম
মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

জনবল ও ওষুধের অভাবে ভুগছে খানসামা পরিবার পরিকল্পনা বিভাগ

প্রকাশিত:শনিবার ২১ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ২১ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আলমগীর হোসেন খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগ চরম জনবল সংকট ও ওষুধের অভাবে কার্যত অচল হয়ে পড়েছে। ফলে পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও কিশোরীরা।জানা গেছে, ০৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত খানসামা উপজেলায় প্রায় আড়াই লক্ষ মানুষের বসবাস। এসব মানুষের সেবায় এই উপজেলায় একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং তিনটি  ইউনিয়ন সাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। যেগুলোতে সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সপ্তাহে ৬ দিন এসব স্বাস্থ্যকেন্দ্রে পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, নবজাতকের পরিচর্যা, ০-৫ বছরের শিশু স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রমসহ ২৫ রকমের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করার কথা কিন্তু জনবল ও ঔষধ সংকট এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার ১০ শয্যা বিশিষ্ট খানসামা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং গোয়ালডিহি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঘুরে দেখা যায়, মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ ০৩ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও অধিকাংশ কেন্দ্রে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। যারা কর্মরত আছেন, তারাও অতিরিক্ত কাজের চাপে পর্যাপ্ত সেবা দিতে পারছেন না। অন্যদিকে এর মধ্যে গত সাত মাস ওষুধ সরবরাহ না থাকায় মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা। প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ওষুধের ঘাটতির কারণে স্বাস্থ্য সহকারীরাও সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন। এতে মা ও শিশু স্বাস্থ্যসেবা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি।উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা গেছে, খানসামা ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৩টি, সেখানে কর্মরত আছেন মাত্র ৬ জন। এখানে ২ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও উভয় পদই দীর্ঘদিন ধরে শূন্য। ফলে স্বাস্থ্যকর্মীরাই কোনোরকমে সেবা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আল্ট্রা সেবা বন্ধ থাকায় গর্ভবতী মায়েরা বিপাকে।  অন্যদিকে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে একজন কর্মরত থাকলেও যন্ত্রপাতি না থাকায় প্যাথলজি সেবা মুখ থুবড়ে পড়ে আছে। এতে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেবা নিতে গিয়ে রোগীদের বাড়তি খরচ গুণতে হয়। সেই সাথে এখানে উন্নয়ন খাতে নিয়োগে পাওয়া সহকারী নার্স প্রায় এক বছর থেকে বেতন না পেয়ে কষ্টে রয়েছেন।অন্যদিকে ভেড়ভেড়ী পরিবার কল্যাণ কেন্দ্রে ৫ পদের বিপরীতে কর্মরত ২ জন, খামারপাড়ায় ৫ পদের বিপরীতে ৩ জন এবং গোয়ালডিহি মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে ৯ পদের বিপরীতে রয়েছেন মাত্র ৪ জন কর্মী। নিরাপদ প্রসবের জন্য ৪ মিডওয়াইফের পদ থাকলেও কর্মরতের সংখ্যা শূন্য। খানসামা ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা গোবিন্দপুর গ্রামের হোসনেয়ারা বেগম ও সুফিয়া খাতুনসহ একাধিক নারী জানান, এমনিতেই তো ডাক্তার নাই তারউপর হাসপাতালে এসে যদি প্রাথমিক ঔষধ এবং সুখী বড়িও পাওয়া না যায়, তাহলে এই হাসপাতাল চালু রেখে কি লাভ?  খানসামা ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট ফারজানা মলি বলেন, প্রায় ৭ মাস ধরে ঔষধ সরবরাহ নেই। শুধু শিশুদের পুষ্টিসমৃদ্ধ কিছু ঔষধ রয়েছে। ঔষধ না থাকায় রোগীরা সেবা নিতে এসে আমাদের উপর ক্ষুব্ধ হচ্ছেন।  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বাস্থ্যকর্মী বলেন, “একদিকে জনবল নেই, অন্যদিকে মাসের পর মাস ওষুধ ঘাটতি। সেবা নিতে এসে ঔষধ ছাড়া ফেরত গিয়ে রোগী ও রোগীর স্বজনরা আমাদের উপর প্রায়ই ক্ষিপ্ত হচ্ছে।”খানসামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান হারুন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জনবল ও ওষুধ সরবরাহের বিষয়ে লিখিতভাবে জানিয়েছি। কেননা এর প্রভাবে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ফলে সেবাগ্রহীতাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে প্রায়ই। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সমাধানের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ প্রয়োজন।”তবে তিনি আরও বলেন, ঔষধ সরবরাহের বিষয়টি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সাময়িক জটিলতার কারণে বন্ধ রয়েছে।  আশা করছি জুলাই মাস থেকে মধ্যে সমস্যার সমাধান হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, “পরিবার পরিকল্পনা কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ খাত। এ বিষয়ে আমরা সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করব। যেন দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করে তাঁরা।  ”সচেতন মহলের দাবি, জনস্বার্থে দ্রুত জনবল নিয়োগ ও ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে খানসামা উপজেলার পরিবার পরিকল্পনা কার্যক্রম ধ্বসে পড়তে পারে।



আরও খবর




নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নিকলীতে হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংঘের ১৮ তম ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুরাদনগরের খুরুইল গ্রামে মসজিদের উন্নয়ন কল্পে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

শ্রীপুরে দুই ভাড়াটে সন্ত্রাসীসহ গ্রেফতার ৩, আগ্রেয়াস্ত্র উদ্ধার

মুরাদনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে ধর্মমন্ত্রীর অনুদান

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত