শিরোনাম
ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ১৬ মার্চ ২০২৬
সোমবার ১৬ মার্চ ২০২৬

কে হচ্ছে তাড়াইল উপজেলার অভিভাবক

প্রকাশিত:বুধবার ২২ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ২২ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ওয়াসিম উদ্দিন সোহাগ স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। সর্বত্র চলছে নির্বাচন নিয়ে আলোচনা। গ্রামে, গঞ্জে, হাটে,,হাঠে, এ নিয়ে ভোটারদের মাঝে আগ্রহের কমতি নেই। চলছে আশাবাদি হিসাব নিকাশ। দুই প্রভাবশালী প্রার্থীই বিজয়ের ব্যাপারে আশাবাদি। তাহলে কে হচ্ছে তাড়াইল উপজেলার নতুন অভিভাবক? এমন অনেক প্রশ্নই উপজেলার কর্মী,সমর্খক,ভোটারদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচন। ভোটের দিন যতো ঘনিয়ে আসছে ততোই যেন বাড়ছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ও দৌড়ঝাঁপ। যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। লাঙ্গল আর মোটরসাইকেল প্রতিকের দুই প্রভাবশালী প্রার্থীরা রাতকে দিন আর দিনকে রাত মনে করে উপজেলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে। নেতাকর্মীদের সরব পদচারণায় তাড়াইল উপজেলা এখন উৎসবে মুখর নির্বাচনী পরিবেশ। তবে অনেক সাধারণ ভোটারদের মাঝে চাপা নিরবতা উপলব্ধি করা গেছে।২৯ মে তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দু'জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাতীয় পার্টি মনোনীত জহিরুল ইসলাম শাহীন (লাঙ্গল) ও বাংলাদেশ আওয়ামী 'লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী (মোটরসাইকেল)। এছাড়াও রয়েছে ৭জন ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বুধবার (২২ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, অলিগলি রাস্তার মোড়,চায়ের স্টলে লোক সমাগম বেশি। নিশি রাতেও পাড়া মহল্লায় প্রার্থী ও কর্মী সমর্থকদের আনাগোনা। চলছে সাউন্ড সিস্টেম,মাইক বাজিয়ে প্রচার প্রচারণা। বিরামহীন সময় পার করছে তারা। প্রার্থীদের নির্বাচনী ফেস্টুন, লিফলেট,পোস্টারে ছেয়ে গেছে উপজেলার সবকটি এলাকা। দমে নেই কর্মী সমর্থকরা। মিছিল, মিটিং বক্তব্যার ভুলিতে নিজ প্রার্থীর পক্ষে জয়গান করছে তারা। ভোটাররাও নির্বিঘ্নে তাদের সত্য মিথ্যা কথার শ্রোতা হচ্ছে। কয়েকজন ভোটার জানান, প্রার্থীরা তাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রতিদিন প্রার্থীদের ডাকে রাতের ঘুম তাদের হারাম হচ্ছে। নির্বাচিত হলে প্রার্থীরা এলাকার সব রকম উন্নয়ন ও সকল সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন। একজন ভোটার বলেন, নির্বাচন এলেই প্রার্থীরা ভোট চাইতে আসেন। হাতে পায়ে ধরে, মাথায় হাত বুলায় কিন্তু ভোট চলে গেলে এসব নেতাদের আর পাত্তা পাওয়া যায়না। তাঁদের কাছে গিয়ে সমস্যার কথা বলা সম্ভব হয় না। অপর এক ভোটার বলেন, যে প্রার্থী আমাদের খোঁজখবর নিবে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে, আমরা তাকেই ভোট দেব। ভোটাররা আরো বলেন, প্রার্থীদের মধ্যে যাকে উপজেলার অভিভাবক হিসাবে নিরাপদ মনে হবে আমরা তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। বিজয়ের ব্যপারে শতভাগ আশাবাদী লাঙ্গল প্রতিকের প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া শাহীন বলেন, আমি গত নির্বাচনে নির্বাচিত হওয়ার পরে যেভাবে মানুষের পাশে থেকেছি। জনগণের সুখ দুঃখের ভাগিদার হয়েছি। এমপি মুজিবুল হক চুন্নুর হাত ধরে তাড়াইল উপজেলার যে উন্নয়ন করেছি সেই উন্নয়নের ধারা অব্যহত রাখতেই জনগণ আবার আমাকে নির্বাচিত করবে। মোটরসাইকেল প্রতিকের প্রার্থী গিয়াস উদ্দিন লাকী বলেন, শুধু আওয়ামী লীগের ভোটে আমার নির্বাচিত হওয়া সম্ভব না। আমাকে পাশ করতে হলে সকল দলের ভোটের প্রয়োজন। আমার বিশ্বাস বর্তমানকে পরিবর্তনের জন্য সকলেই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদি। উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন এর কাছ থেকে জানা যায়, তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ৯'শ ৭৭ জন। এর মধ্যে ৭৫ হাজার ৯শ' ৬৩ জন পূরুষ ভোটার ও ৭১ হাজার ১২ জন মহিলা ভোটার ৫৬টি ভোট কেন্দ্রে ৪'শ ৩ টি কক্ষে ভোট প্রদান করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দিগদাইড়, দামিহা ও তাড়াইল-সাচাইল ওই সাতটি ইউনিয়ন নিয়ে ১৯৮৩ সালে তাড়াইল উপজেলা ঘোষিত হয়।



আরও খবর




ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

সাভারে কুপিয়ে যুবককে হত্যা

চাটখিলে রাতের আঁধারে যুবকের শখের বাগান গাছ কেটে দিল দুর্বৃত্তরা

মুরাদনগরে পাঁচটি মসজিদে মিম্বর ও ৩শ’ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে মাদকের সাথে সম্পৃক্তের অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

ঈদের কেনাকাটা করতে গিয়ে চুরির স্বীকার, চোরকে গ্রেপ্তার করল র‍্যাব

সেনবাগে বৃদ্ধ মাকে মারধর: যুবককে গলায় কলস ঝুলিয়ে ঘোরানো হল বাজারে

চাটখিল পৌরসভা নির্বাচনে নতুন প্রজন্মের আস্থার নাম মাসুদ রানা

গঙ্গাচড়ায় আইএফআইসি ব্যাংকের ইফতার ও দোয়া মাহফিল

ধুনটে উপজেলা ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভান্ডারিয়া আদালতের নির্দেশ অমান্য করে জমিতে প্রবেশের অভিযোগ

পত্নীতলায় অসহায় পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন পাঁচবারের পৌর মেয়র তৌহিদুল ইসলাম

শরণখোলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত