
আলমগীর হোসেন খানসামা দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আপন জামাইয়ের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন শ্বশুর। বুধবার (১ জানুয়ারী) উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা ইউসুফ শাহপাড়া এলাকায় জামাইয়ের বাড়ীতে গিয়ে তিনি হামলার শিকার হন বলে জানান। অভিযুক্ত সেই জামাই আল আমিন ইসলাম (২৬) একই এলাকার বাসিন্দা।এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন অভিযুক্তের শ্যালক আল আমিন ইসলাম।থানায় দেওয়া লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, দীঘদিন ধরেই বাদী আল আমিন ইসলামের বোন সুমি আক্তারকে (২৩) শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো তার স্বামী ও শ্বশুর পরিবারের সদস্যরা। এ ঘটনা জানতে পেরে সুমির শ্বশুড়বাড়ীতে যান তার বাবা-মা ও ভাই৷ এসবের প্রতিবাদ করলে দুই পক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে বাদী ও তার বাবা-মায়ের ওপর অতর্কিত হামলা চালায় তার ভগ্নিপতি তার পরিবারের লোকজন। বর্তমানে তার বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে ঘটনার বিচার দাবি করে আহত শাহাজ উদ্দিন বলেন, বিনা কারণে আমার উপর এই অতর্কিত হামলার সঠিক বিচার দাবি করছি। আমি থানা পুলিশ ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি৷ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আল-আমিনকে ফোন করলে তিনি বলেন, তাদেরকে মারধর করা হয়নি বরং তারাই আমার বাসায় এসে নগদ টাকা ও সোনা গহনা নিয়ে গেছে। আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এজন্য আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ঘটনাটি শুনেছি এবং দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।





























