
মোঃ আল আমিন, কিশোরগঞ্জত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। তিনি ১ লাখ ৪৩ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯৭৫ ভোট। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ (১২.৫%) ভোট পেতে ব্যর্থ হওয়ায় এই আসনের ৬ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন: মো. আবুল বাশার রেজওয়ান: ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) – ৩,৫৬৬ ভোট, মো. আফজাল হোসেন ভূঁইয়া: জাতীয় পার্টি (লাঙ্গল) – ২,১১৩ ভোট, নুর উদ্দিন আহমেদ: স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) – ১,৩১৩ ভোট, মো. শফিকুল ইসলাম: গণঅধিকার পরিষদ (ট্রাক) – ৩৯৫ ভোট, মো. আনিসুজ্জামান খোকন: স্বতন্ত্র (ময়ূর) – ৩৬৩ ভোট, বিএনএফ প্রার্থী: টেলিভিশন প্রতীক – ২২২ ভোট। কিশোরগঞ্জ-২ আসনে এবার মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২,৭২,৬১৬টি। জামানত রক্ষার জন্য একজন প্রার্থীকে কমপক্ষে ৩৪ হাজারেরও বেশি ভোট পেতে হতো।





























