
স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুরের কমলনগরে প্রয়াত জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএস ডি নেতা মোঃজাকের হোসেনের পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে পাটারিরহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আ: মুনাফ ফকির বাড়িতে গিয়ে উপজেলা জেএসডি'র পক্ষ থেকে
তার পরিবারের হাতে নগদ ১০হাজার টাকা তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জেএসডি'র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার,
সাংগঠনিক সম্পাদক মমিন উল্যাহ, পাটারিরহাট জেএসডি'র সভাপতি আমজাদ হোসেন,শ্রমিক জোটের যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম ওযুব পরিষদ নেতা আকতার হোসেন প্রমুখ।জানা যায়,পাটারিরহাট ইউনিয়নের জেএসডি নেতা মোঃজাকের হোসেন চলতি বছরের ৩১
অক্টোবর রাতে হাজিরহাট বাজারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষে বাড়িতে গিয়ে স্ট্রোক করে মারা যান।তার পরিবারে স্ত্রী ও দুই প্রতিবন্ধী শিশুসহ চার সন্তান রয়েছে।





























